ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
দৈনিক জনপদের খবর

রাষ্ট্র-রাজনীতিতে উলামাদের উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, এই অঞ্চলের ইতিহাসের এক নির্মম সত্য হলো, প্রতিটি পটপরিবর্তন উলামায়ে কেরাম অগ্রণী ভূমিকা পালন করেন। কিন্তু পরবর্তীতে রাষ্ট্র পুনর্গঠনের কাজে উলামায়ে কেরামকে সম্পৃক্ত করা হয় না৷ ফলে সে প্রত্যাশা নিয়ে মানুষ জীবন-রক্ত উৎসর্গ করে পটপরিবর্তন করে তা আর পূরণ হয় না।

উলামাদের রক্ত-ঘামে অর্জিত পটপরিবর্তনের পরে রাষ্ট্র পুনর্গঠনে উলামাদের উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয় নাই। তাই সরকারকে বলবো, জুলাই গণ-অভ্যুত্থানের পরে রাষ্ট্র পুনর্গঠনে উলামায়ে কেরামকে সম্পৃক্ত করুন।

আজ বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ন্যাশনাল ওলামা সামিটে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, ডেঙ্গু-হামে শত শত মানুষের মৃত্যু হলেও সরকারের মধ্যে কোন ধরনের তৎপরতা নাই। জনদুর্ভোগ লাঘবেও সরকারের উদাসীনতা লক্ষণীয়। একের পর দাম বাড়িয়ে সব সংকট মানুষের ওপরে চাপানোর প্রবণতা দেখা যাচ্ছে। আমরা পরিস্কার করে বলি, দাম বাড়িয়ে সংকট সমাধান না করে সমস্যার গভীর থেকে সমাধান করার চেষ্টা করুন।

চরমোনাই পীরসহ দেশের শতাধিক জাতীয় আলেমের অংশগ্রহণে কেআইবিতে অনুষ্ঠিত হয় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট।

সকাল ৯টা থেকে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে শুরু হয় এ সামিট। দুপুরে দেশের সহস্রাধিক ওলামা মাশায়েখের সম্মুখে এবং দেশের সর্বস্তরের ওলামা মাশায়েখদের প্রতি দেশের চলমান পরিস্থিতিতে করণীয় বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই। বক্তব্য শেষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। 

ঘোষিত কমিটির কেন্দ্রীয় সভাপতি মুফতী মিজানুর রহমান সাঈদ, সিনিয়র সহ-সভাপতি ড. আফম খালিদ হোসাইন, সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শামসুদ্দোহা আশরাফী।

মঞ্চে উপস্থিত ছিলেন মুনাজেরে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন, আল্লামা ইয়াহইয়া মাহমুদ, হেফাজতের নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী, মুফতী মোহাম্মদ আলী, ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মুফতী লুৎফুর রহমান ফরায়েজী, মুফতী রেজাউল করিম আবরার, মুফতী শামসুদ্দোহা আশরাফীসহ ওলামা মাশায়েখ নেতাকর্মীরা।

বিষয় : রাজনীতি চরমোনাই পীর রাষ্ট্র উলামা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

রাষ্ট্র-রাজনীতিতে উলামাদের উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x