ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনপদের খবর
সর্বশেষ
বাংলাদেশি পণ্য আমদানি ও কর্মী নিয়োগে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশি পণ্য আমদানি ও কর্মী নিয়োগে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধসহ বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে স্লোভেনিয়া, এস্তোনিয়া, গিনি ও ঘানার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বঙ্গভবনে চার দেশের নবনিযুক্ত অনাবাসিক কূটনীতিকরা রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এসব আহ্বান জানান। পরিচয়পত্র পেশ করেন ঘানার নবনিযুক্ত অনাবাসিক হাইকমিশনার প্রফেসর কোয়াসি অবিরি-ডানসো এবং গিনি, এস্তোনিয়া ও স্লোভেনিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত কন্তে আলাসানে, ক্রিস্টি কারেলসন ও টমাস মেন্সিন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত ও পাটজাত পণ্য, সিরামিক, হিমায়িত মাছ, হালকা প্রকৌশল পণ্য এবং আইসিটি সেবা আমদানি বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ তুলনামূলক সুলভ মূল্যে মানসম্মত তৈরি পোশাক ও ওষুধ উৎপাদন এবং রপ্তানি করে। সংশ্লিষ্ট দেশগুলোর বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো এবং প্রয়োজনে ওষুধ নিবন্ধন প্রক্রিয়া সহজ করা প্রয়োজন। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং আইসিটি, বস্ত্র, ওষুধ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি প্রকৌশল, নির্মাণ, আতিথেয়তা, স্বাস্থ্যসেবা, নার্সিং ও পরিবহন খাতে বাংলাদেশি পেশাজীবী ও দক্ষ কর্মী নিয়োগ বাড়াতে স্লোভেনিয়া ও এস্তোনিয়ার প্রতি আহ্বান জানান। গিনি ও ঘানাকে দক্ষ বাংলাদেশি কৃষক ও কৃষিবিজ্ঞানী নিয়োগের মাধ্যমে কৃষি খাতে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। স্লোভেনিয়ার রাষ্ট্রদূত টমাস মেন্সিনের সঙ্গে আলোচনায় বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটক ও গবেষকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। মধু উৎপাদন ও মৌমাছি সংরক্ষণে দুই দেশের যৌথ উদ্যোগের ওপরও গুরুত্ব দেন তিনি। ঘানার হাইকমিশনার প্রফেসর কোয়াসি অবিরি-ডানসোর সঙ্গে আলোচনায় কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বস্ত্র খাতে উদ্ভাবনী উদ্যোগ কাজে লাগানোর কথা বলেন রাষ্ট্রপতি। এ সময় ঘানার প্রেসিডেন্ট জন ড্রামানি মহামাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। গিনির রাষ্ট্রদূত কন্তে আলাসানে দেশটির ‘সিমান্ডু ২০৪০’ উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতিও এ উদ্যোগ বাস্তবায়ন ও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। বস্ত্র প্রক্রিয়াজাতকরণ, ডাইং ও প্রিন্টিং খাতে গিনিকে কারিগরি সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি। অন্যদিকে, এস্তোনিয়ার রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসনের সঙ্গে আলোচনায় দেশটির ডিজিটাল গভর্ন্যান্সের অগ্রগতির প্রশংসা করেন রাষ্ট্রপতি। আইসিটি, ডিজিটালাইজেশন, স্টার্টআপ ও ফিনটেক খাতে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও সহযোগিতা গ্রহণে বাংলাদেশের আগ্রহের কথা জানান। একই সঙ্গে বাংলাদেশের আইসিটি, ওষুধ ও ডিজিটাল খাতে এস্তোনিয়াকে বিনিয়োগের আহ্বান জানান তিনি। সাক্ষাৎ শেষে নবনিযুক্ত কূটনীতিকদের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

বিদেশে মার্কিন ঘাঁটিগুলো কি বোঝা হয়ে উঠছে?

বিদেশে মার্কিন ঘাঁটিগুলো কি বোঝা হয়ে উঠছে?

পতন হলেও ফ্যাসিবাদী শক্তি থেমে নেই, পার্শ্ববর্তী দেশের ইন্ধনে নাশকতা করছে

পতন হলেও ফ্যাসিবাদী শক্তি থেমে নেই, পার্শ্ববর্তী দেশের ইন্ধনে নাশকতা করছে

রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের

ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের

নূর হোসেন থেকে চব্বিশের অভ্যুত্থান—গণতন্ত্রের দায় ও রাজনৈতিক দলগুলোর অগ্নিপরীক্ষা

নূর হোসেন থেকে চব্বিশের অভ্যুত্থান—গণতন্ত্রের দায় ও রাজনৈতিক দলগুলোর অগ্নিপরীক্ষা

৭ দেশে ফেসবুক-টিকটকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা

৭ দেশে ফেসবুক-টিকটকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা

অধিকারহীনতার আখ্যান: বাংলাদেশে ভূমিহীন জনগোষ্ঠীর সংকট ও টেকসই উত্তরণের পথ

অধিকারহীনতার আখ্যান: বাংলাদেশে ভূমিহীন জনগোষ্ঠীর সংকট ও টেকসই উত্তরণের পথ

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী

বর্ণাঢ্য আয়োজনে ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ফের হামলার হুমকি হুতিদের

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ফের হামলার হুমকি হুতিদের

ওয়াশিংটনে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে: ট্রাম্প

ওয়াশিংটনে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে: ট্রাম্প

আরও একটি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন

আরও একটি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন

পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

সংসদ সদস্য পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক

সংসদ সদস্য পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক

বাংলাদেশি পণ্য আমদানি ও কর্মী নিয়োগে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশি পণ্য আমদানি ও কর্মী নিয়োগে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার

বাহরাইনে মার্কিন রাডারে ড্রোন হামলার দাবি ইরানের

বাহরাইনে মার্কিন রাডারে ড্রোন হামলার দাবি ইরানের

পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় বিচার শুরুর তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর

পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় বিচার শুরুর তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর

সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততা নজরদারিতে রাখা হচ্ছে : তথ্য উপদেষ্টা

সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততা নজরদারিতে রাখা হচ্ছে : তথ্য উপদেষ্টা

নিউইয়র্কে ঘণ্টাপ্রতি ২২ ডলারে চাকরির সুযোগ, বাংলা জানা প্রার্থীরা পাবেন অগ্রাধিকার

নিউইয়র্কে ঘণ্টাপ্রতি ২২ ডলারে চাকরির সুযোগ, বাংলা জানা প্রার্থীরা পাবেন অগ্রাধিকার

নামাজের সময়সূচী
লোডিং হচ্ছে...
লিংক কপি করা হয়েছে!

হৃদযন্ত্র ভালো রাখতে খাবার ও জীবনযাপনে আনবেন যেসব পরিবর্তন

হৃদযন্ত্র মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। শরীরের প্রতিটি অংশে রক্ত ও অক্সিজেন পৌঁছে দিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে এটি। কিন্তু অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাবার, ধূমপান, শারীরিক পরিশ্রমের অভাব ও মানসিক চাপের কারণে বাড়ছে হৃদরোগের ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ অভ্যাস গড়ে তুললে হৃদযন্ত্র সুস্থ রাখা এবং হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব। খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার মাধ্যমে হৃদযন্ত্র ভালো রাখার ২১টি উপায় জেনে নেওয়া যাক। খাদ্যাভ্যাসে আনুন পরিবর্তন ১. পেটের অতিরিক্ত চর্বি কমান: পেটের চারপাশে অতিরিক্ত চর্বি জমলে উচ্চ রক্তচাপ ও রক্তে ক্ষতিকর চর্বির মাত্রা বেড়ে যেতে পারে। তাই ক্যালরি গ্রহণ কমানো এবং খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি। ২. আঁশযুক্ত খাবার খান: দ্রবণীয় আঁশ খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এ জন্য খাদ্যতালিকায় শিম, ওটস, বার্লি, আপেল, নাশপাতি ও অ্যাভোকাডো রাখতে পারেন। ৩. প্রতিদিন সকালের নাশতা করুন: সকালের পুষ্টিকর খাবার স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সহায়তা করে। নাশতায় লাল আটার রুটি, ওটস, গোটা শস্যের খাবার, বাদাম, ফলমূল ও সবজি রাখতে পারেন। ৪. নিয়মিত মাছ খান: স্যামন, টুনা, সার্ডিন ও হেরিং মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস। হৃদযন্ত্র সুস্থ রাখতে সপ্তাহে অন্তত দুই দিন মাছ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ৫. বাদাম রাখুন খাদ্যতালিকায়: কাঠবাদাম, আখরোট ও পেকানে রয়েছে হৃদযন্ত্রের জন্য উপকারী চর্বি, প্রোটিন ও আঁশ। তবে বাদামে ক্যালরি বেশি থাকায় পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি। ৬. লবণ কম খান: অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। বিশেষ করে প্রক্রিয়াজাত খাবার ও রেস্তোরাঁর খাবারে লবণের পরিমাণ বেশি থাকে। তাই এসব খাবার কম খাওয়ার অভ্যাস করুন।আরও পড়ুনআরও পড়ুনভাত খাওয়া কি সত্যিই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কতটুকু খাবেন? ৭. স্যাচুরেটেড ফ্যাট কমান: চর্বিযুক্ত মাংস ও অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার সীমিত করুন। এর পরিবর্তে পরিমিত পরিমাণে অলিভ অয়েল, অ্যাভোকাডো ও বাদামের মতো স্বাস্থ্যকর চর্বির উৎস বেছে নিন। ৮. চা পান করতে পারেন: পরিমিত পরিমাণে গ্রিন টি বা ব্ল্যাক টি পান হৃদযন্ত্রের জন্য উপকারী হতে পারে। দিনে এক থেকে তিন কাপ চা পান হৃদরোগের ঝুঁকি কমানোর সঙ্গে সম্পর্কিত বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। ৯. ডার্ক চকলেট খান: ডার্ক চকলেটে থাকা ফ্ল্যাভোনয়েড প্রদাহ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। তবে অতিরিক্ত চিনি ছাড়া ডার্ক চকলেট অল্প পরিমাণে খেতে হবে। ১০. দীর্ঘক্ষণ বসে থাকবেন না: একটানা বসে থাকা হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কাজের ফাঁকে উঠে হাঁটুন এবং অবসর সময়ে নিয়মিত ব্যায়াম করুন। ১১. যোগব্যায়াম করুন: যোগব্যায়াম শরীরের ভারসাম্য, নমনীয়তা ও শক্তি বাড়ায়। পাশাপাশি মানসিক চাপ কমাতেও সাহায্য করে। ১২. শক্তিবর্ধক ব্যায়াম করুন: হাঁটা বা দৌড়ানোর পাশাপাশি নিয়মিত পেশি শক্তিশালী করার ব্যায়াম করুন। এতে পেশির ভর বাড়ে এবং ক্যালরি খরচ হয়। ১৩. বিরতি দিয়ে ব্যায়াম করুন: কিছুক্ষণ দ্রুত ব্যায়ামের পর হালকা ব্যায়াম করুন। এভাবে পর্যায়ক্রমে ব্যায়াম করলে শরীরের ক্যালরি খরচ বাড়তে পারে। ১৪. নাচতে পারেন: নাচ হৃদস্পন্দন বাড়ায় এবং ফুসফুসের কার্যক্রম সক্রিয় রাখে। এক ঘণ্টা নাচে প্রায় ২০০ বা তার বেশি ক্যালরি খরচ হতে পারে। ১৫. যৌনজীবন স্বাভাবিক রাখুন: গবেষণায় যৌন কার্যক্রমের সঙ্গে হৃদযন্ত্রের স্বাস্থ্যের সম্পর্ক পাওয়া গেছে। যৌন কার্যক্রমের কম হার হৃদরোগের বেশি ঝুঁকির সঙ্গে সম্পর্কিত বলে একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে। ১৬. নিয়মিত হাঁটুন: মানসিক চাপ বা রাগ অনুভব করলে কিছুক্ষণ হাঁটুন। প্রতিদিন ৩০ মিনিট হাঁটা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। ১৭. সিঁড়ি ব্যবহার করুন: লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন। কাছাকাছি কোথাও যেতে গাড়ির পরিবর্তে হেঁটে যাওয়ার অভ্যাস করুন।আরও পড়ুনআরও পড়ুনশীত এলেই যে ৪ ভুল ধারণায় বিশ্বাস করেন অনেকে ১৮. ঘরের কাজ নিজেই করুন: ঘর মোছা, ঝাড়ু দেওয়া ও ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করার মতো কাজেও শরীরের ক্যালরি খরচ হয়। এগুলোকে দৈনন্দিন শরীরচর্চার অংশ হিসেবে নিতে পারেন। ১৯. খেলাধুলায় সময় দিন: শিশুদের সঙ্গে খেলাধুলা, বোলিং বা স্কেটিংয়ের মতো আনন্দদায়ক কাজ শরীর সচল রাখে এবং ক্যালরি খরচে সহায়তা করে। ২০. শখের কাজে সময় দিন: সেলাই, বুনন, রান্না, কাঠের কাজ কিংবা ধাঁধা সমাধানের মতো শখের কাজ মানসিক চাপ কমাতে সাহায্য করে। ২১. প্রাণ খুলে হাসুন: হাসি মানসিক চাপের হরমোন কমাতে, রক্তনালির প্রদাহ নিয়ন্ত্রণে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সহায়তা করতে পারে বলে গবেষণায় উঠে এসেছে। হৃদযন্ত্র সুস্থ রাখতে শুধু ব্যায়াম করলেই হবে না, প্রয়োজন সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত শারীরিক পরিশ্রম ও মানসিক প্রশান্তি। পাশাপাশি ধূমপান ও তামাকজাত পণ্য সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। ধূমপান হৃদরোগের অন্যতম নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকির কারণ। তাই সুস্থ হৃদযন্ত্রের জন্য আজ থেকেই জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আনুন। সূত্র: হেলথ লাইন

হৃদযন্ত্র ভালো রাখতে খাবার ও জীবনযাপনে আনবেন যেসব পরিবর্তন
২৩ আগস্ট ২০২৬, ০২:১৪ পিএম
মাইক্রোপ্লাস্টিক থাকা ২৬টি টুথপেস্ট বাজার থেকে প্রত্যাহার করা উচিত বলে মনে করেন?

মাইক্রোপ্লাস্টিক থাকা ২৬টি টুথপেস্ট বাজার থেকে প্রত্যাহার করা উচিত বলে মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ২ জন
আজকের আবহাওয়া
আবহাওয়া তথ্য লোড হচ্ছে...
--°
গড় তাপমাত্রা
--°
সর্বোচ্চ
--%
বৃষ্টির সম্ভাবনা
লোড হচ্ছে...