ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
দৈনিক জনপদের খবর

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তরাজতিক ফ্লাইট চালুকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সোমবার (১২ অক্টোবর) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন এবং নতুন আন্তর্জাতিক ফ্লাইট চালুকরণে প্রয়োজনীয় বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়। সভায় দেশি-বিদেশি এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজাররা সরাসরি ফ্লাইট চালুর ক্ষেত্রে তাদের মতামত তুলে ধরেন। 

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আগামী নভেম্বরে আন্তর্জাতিক বিমানবন্দরটি উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে। কক্সবাজারকে আন্তর্জাতিক মানের ট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলার যাত্রায় বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্মিত এই বিমানবন্দরের মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকরা সরাসরি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার ভ্রমনে আসতে পারবে।’ 

মন্ত্রী আরও বলেন, ‘কক্সবাজার থেকে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং সন্নিকটে। অন্যদিকে, ইউনান একটি স্থলবেষ্টিত প্রদেশ। তাই কক্সবাজার ও কুনমিংয়ের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু করা চায়না সাউদার্ন এয়ারলাইনস ও চায়না ইস্টার্ন এয়ারলাইনসের জন্য একটি সম্ভাবনাময় উদ্যোগ হতে পারে। এছাড়া এয়ার-এশিয়া পেনাংয়ের সঙ্গে কক্সবাজারের সরাসরি ফ্লাইট শুরু করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’ এসময় ফ্লাই দুবাই এয়ারলাইন্সের কক্সবাজার-ব্যাংকক-দুবাই ফ্লাইট চালুর আগ্রহকে স্বাগত জানান মন্ত্রী। নতুন ফ্লাইট চালুর ক্ষেত্রে এয়ারলাইন্সগুলোকে আর্থিক সুবিধা দেয়ার বিষয়টিও সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি। 

এর আগে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, ‘রিয়াদে হামলার কারণে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের বিমান চলাচলে সাময়িকভাবে বাধার সৃষ্টি হয়েছে। ক্যানসেল হওয়া ১০টি ফ্লাইটে ৩৪০০-এর বেশী যাত্রীর চলাচলে বিঘ্ন ঘটেছে। তবে যাত্রী ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। এটা একটা বৈশ্বিক সংকট। তাই সকলের সহযোগিতায় এই সংকট কাটিয়ে উঠতে পারবো বলে আশা রাখি।’  

সচিব ফাহমিদা আখতারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং দেশি-বিদেশি এয়ারলাইনসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

বিষয় : এম রশিদুজ্জামান মিল্লাত বাংলাদেশ বিমান বেবিচক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x