ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনপদের খবর

ঢাকার সরকারি স্কুলে ভর্তির সময়সূচি ঘোষণা, পরীক্ষা ১৭ ডিসেম্বর থেকে

ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। দ্বিতীয় থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা চলবে ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত। এ ছাড়া আগামী ১৫ ডিসেম্বর প্রথম শ্রেণির ভর্তি লটারি অনুষ্ঠিত হবে।

এ বছর মহানগরীর ৪৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে তিনটি গ্রুপে ভাগ করে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি মাউশির উপপরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগরী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্যসচিব মো. জাকির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর ৪৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং তিনটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংযুক্ত ফিডার শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে নির্ধারিত শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো নিজ নিজ নোটিশ বোর্ডে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করবে। ভর্তির ক্ষেত্রে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা ২০২৭ (সংশোধিত)’ অনুযায়ী কোটা নিশ্চিত করতে হবে।

কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে মাউশি। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পরদিন সকাল ১০টায় সংশ্লিষ্ট শিক্ষার্থীকে নিজ বিদ্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষকের কাছে সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে। এ সময় কোটার স্বপক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র দেখাতে হবে। কোটাসংক্রান্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থী ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। সেক্ষেত্রে অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসন পূরণ করা হবে।

মাউশির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম শ্রেণির ভর্তি লটারি আগামী ১৫ ডিসেম্বর সকাল ১১টায় কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে। অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা নেওয়া হবে তিনদিনে। এ জন্য ৪৯টি বিদ্যালয়কে ‘এ’, ‘বি’ ও ‘সি’—এই তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে।

‘এ’ গ্রুপের বিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর। এদিন দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

‘বি’ গ্রুপের বিদ্যালয়গুলোর পরীক্ষা নেওয়া হবে ১৮ ডিসেম্বর (শুক্রবার)। এদিন দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা হবে বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এছাড়া ‘সি’ গ্রুপের বিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর (শনিবার)। এদিন দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

এদিকে ভর্তি পরীক্ষার জন্য শ্রেণিভেদে প্রশ্নপত্রের মানবণ্টন নির্ধারণ করেছে মাউশি। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৫০ নম্বরের পরীক্ষা হবে। এক ঘণ্টার এ পরীক্ষায় বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে।

অন্যদিকে, ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরে। দুই ঘণ্টার এ পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

যেভাবে করা হয়েছে গ্রুপভিত্তিক বিদ্যালয়ের তালিকা

মাউশির বিজ্ঞপ্তিতে প্রকাশিত তালিকা অনুযায়ী, ‘এ’ গ্রুপে রয়েছে ১৬টি বিদ্যালয়। এগুলো হলো— গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়, নিউ গভ. গার্লস হাই স্কুল, ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আজিমপুর গভ. গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কামরাঙ্গীর চর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সরকারি জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় অ্যান্ড কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ফিডার শাখা।

‘বি’ গ্রুপে রয়েছে ১৬টি বিদ্যালয়। এগুলো হলো— মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা গভ. মুসলিম হাই স্কুল, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট মডেল হাই স্কুল, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, হাজী এম এ গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয়, জুরাইন সরকারি মাধ্যমিক বিদ্যালয়, দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সবুজবাগ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রগতি উচ্চ বিদ্যালয়, শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের ফিডার শাখা।

অন্যদিকে, ‘সি’ গ্রুপে রয়েছে ১৭টি বিদ্যালয়। এগুলো হলো — ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টিকাটুলি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়, মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, হাজারীবাগ সরকারি উচ্চ বিদ্যালয়, ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউট সরকারি মাধ্যমিক বিদ্যালয়, শহীদ মনু মিঞা সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি মোল্লার টেক উদয়ন উচ্চ বিদ্যালয়, লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ বিদ্যালয়, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ফিডার শাখা।

বিষয় : স্কুলে ভর্তি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ঢাকার সরকারি স্কুলে ভর্তির সময়সূচি ঘোষণা, পরীক্ষা ১৭ ডিসেম্বর থেকে

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x