ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনপদের খবর

কানাডার ক্যালগেরিতে শীতকালীন পিঠা উৎসব

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কানাডার ক্যালগেরিতে শীতকালীন পিঠা উৎসব
প্রতিনিধির পাঠানো ছবি

প্রজন্ম থেকে প্রজন্মে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে কানাডার মালবোরো কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব। উৎসবে প্রবাসীদের আনন্দঘন মুহুর্তে যোগ দিয়েছিলেন বিদেশিরাও।

প্রকৃতির বৈচিত্র্যময় আবাহনে বাংলার মাঠে প্রান্তরে এখন পিঠা উৎসবের আমেজ। নতুন ধানে ঘরে ঘরে পিঠা-পুলির উৎসব। আর এই উৎসবের সঙ্গে তাল মিলিয়ে কর্মময় জীবনের পাশাপাশি প্রবাসী বাঙালিরাও মেতে উঠেছিল পিঠা উৎসবে। বাঙালি জীবনে সংস্কৃতির এই উৎসব যেন এক মহামিলন।

নতুন প্রজন্মের কাছে হাজার বছরের আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরাই ছিল উৎসবের মূল লক্ষ্য। রঙিন আর বর্নিল সাজে সজ্জিত হয়ে প্রবাসী বাঙালি গৃহিণীরা পসরা সাজিয়ে পরিবেশন করে বিভিন্ন ধরনের পিঠা।

বছরের প্রায় আট মাসই বরফাচ্ছাদিত থাকলেও লোকজ ভাবনা, বাংলার প্রকৃতির ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় হৃদয় মন ভরে উঠেছিল প্রবাসী জীবনের আনন্দ জয়গানে। সারাদিনব্যাপী উৎসবে বাঙালির চিরাচরিত আড্ডা আর শিশু-কিশোর, নারী-পুরুষের পদচারণায় পুরো সেন্টার পরিণত হয়েছিল এক খণ্ড বাংলাদেশে।

প্রবাসের মাটিতে স্থানীয় শিল্পীদের বিখ্যাত সব গানে মুগ্ধ হন দর্শকরা। পিঠা উৎসবের মিডিয়া পার্টনার ছিল ‘প্রবাস বাংলা ভয়েস’ এবং ভয়েস অফ ক্যালগেরি’।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

রোববার, ২২ নভেম্বর ২০২৬

কানাডার ক্যালগেরিতে শীতকালীন পিঠা উৎসব

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর
কানাডার ক্যালগেরিতে শীতকালীন পিঠা উৎসব
0:00 0:00
1.0x