দলীয় ও ইসলামপন্থী অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা ও শালীনতা বজায় রেখে দায়িত্ব পালন করা উচিত, বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ফয়জুল করীম বলেন, নারী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে তাদের কোনো বাধা নেই। তবে ইসলামী আন্দোলনের দলীয় অনুষ্ঠান বা ইসলামপন্থী কোনো আয়োজনে সংবাদ সংগ্রহের জন্য এলে তাদের পর্দা করে আসা উচিত। তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বক্তব্যটি নিয়ে বিভিন্নজন ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।