ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনপদের খবর

মঙ্গলে আলুর চিপসের মতো অদ্ভুত শিলার সন্ধান

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মঙ্গলে আলুর চিপসের মতো অদ্ভুত শিলার সন্ধান

মঙ্গল গ্রহের পাথরের স্তরে আলুর চিপসের মতো দেখতে অস্বাভাবিক কিছু গঠনের সন্ধান পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোবটযান ‘কিউরিওসিটি’। বাঁকানো ও অসমান আকৃতির এসব গঠন কীভাবে তৈরি হয়েছে এবং কী ধরনের উপাদানে গঠিত, তা জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। এ জন্য মঙ্গলের পাথর থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করা হচ্ছে।

গত ১১ নভেম্বর নাসার ‘কিউরিওসিটি’ বিষয়ক ব্লগে এই অনুসন্ধানের তথ্য প্রকাশ করা হয়। ২০১২ সাল থেকে মঙ্গল গ্রহে অনুসন্ধান চালানো রোবটযানটি সম্প্রতি ‘নাজকা’ নামে পরিচিত একটি স্থানে খনন কার্যক্রম পরিচালনার সময় গঠনগুলো পর্যবেক্ষণ করে।

নাসার তথ্য অনুযায়ী, নাজকা অঞ্চলের পাথরের স্তরে চাকতির মতো দেখতে অস্বাভাবিক স্ফটিকের গঠন রয়েছে। এগুলোর কোনো কোনোটি দেখতে আলুর চিপসের মতো। তবে সবগুলোর আকৃতি এক রকম নয়।

মঙ্গলপৃষ্ঠের ধারণ করা ছবিতে দেখা গেছে, পাথরের সঙ্গে মিশে থাকা গঠনগুলোর প্রান্ত বাঁকানো এবং আকৃতি অসমান। বিজ্ঞানীরা এখন এগুলোর বৈশিষ্ট্য ও গঠনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছেন।

এ লক্ষ্যে নাজকার খননস্থল থেকে সংগ্রহ করা নমুনা কিউরিওসিটির নিজস্ব পরীক্ষাগার ‘স্যাম্পল অ্যানালাইসিস অ্যাট মার্স’ বা ‘স্যাম’ যন্ত্রে পাঠানো হয়েছে। মঙ্গল থেকে সংগ্রহ করা নমুনার রাসায়নিক উপাদান বিশ্লেষণের জন্য যন্ত্রটি তৈরি করা হয়েছে।

পাশাপাশি ‘কোলকা’ নামের একটি স্ফটিকসদৃশ গঠন পরীক্ষা করতে লেজারযুক্ত ‘কেমক্যাম’ যন্ত্র ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে গঠনটির রাসায়নিক বৈশিষ্ট্য সম্পর্কে আরও তথ্য পাওয়ার আশা করছেন গবেষকেরা।

এ ছাড়া কিউরিওসিটির যান্ত্রিক বাহুতে যুক্ত ‘মার্স হ্যান্ড লেন্স ইমেজার’ ক্যামেরা দিয়ে রাতে গঠনগুলোর কাছ থেকে ছবি তোলার পরিকল্পনা করা হয়েছে। এ ক্ষেত্রে সাদা আলো ও অতিবেগুনি আলো উৎপন্নকারী বাতি ব্যবহার করা হবে।

বিষয় : মঙ্গল আলু চিপস

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মঙ্গলে আলুর চিপসের মতো অদ্ভুত শিলার সন্ধান

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x