রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। আজ সকাল সাড়ে ৬ টায় শারজাহ থেকে আগত ঢাকাগামী এয়ার অ্যারাবিয়া G9 518 ফ্লাইটে আসা যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণের ডিম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড ( এন বি আর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৬ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর,ঢাকায় শারজাহ থেকে আগত AirArabia FLIGHT NO: G9 518 যোগে স্বর্ণ চোরাচালান সংগঠিত হতে পারে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম কর্তৃক বিমানবন্দরে বিভিন্ন পয়েন্টে নজরদারী করে।
নজরদারীর এক পর্যায়ে Arman Uddin Siddique, Passport No- A12028533 নামীয় যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-০২ এ উপস্থিত হলে প্রাথমিকভাবে সন্দেহজনক বিবেচনায় প্রিভেন্টিভটিম কর্তৃক যাত্রীকে তল্লাশি করে যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা কসটেপ দ্বারা মোড়ানো তিনটি ডিম্বাকৃতি পেস্ট আকারে স্বর্ণ জব্দ করা হয়। যার ওজন (৪৩০ গ্রাম×৩ পিস) ১২৯০ গ্রাম ও বিশুদ্ধতার পরিমাণ ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রত্যয়ন মোতাবেক ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট পরিশোধন করা হলে আনুমানিক ১০০০ গ্রাম স্বর্ণ পাওয়া যেতে পারে। পণ্যের আনুমানিক বাজার মূল্য ১,৭৪,০০,০০০/- (এক কোটি চুয়াত্তর লাখ) টাকা।
যাত্রীর বিরুদ্ধে কাস্টমস হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম কর্তৃক ফৌজদারি মামলা দায়ের করার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয়।
মতামত