ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনপদের খবর

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ৯০০ মামলা, ডাম্পিং ২৮২ গাড়ি

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত দুই দিনে ৯০০ মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ২৮২টি গাড়ি ডাম্পিং ও ২০৩টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার (১৯ ও ২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

আজ শনিবার ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিকের আটটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে উত্তরা বিভাগে। এ বিভাগে ৩৬০টি মামলা করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ১৮৬ টি, গুলশান বিভাগে ৯৮ টি, মিরপুর বিভাগে ৮৩ টি, তেজগাঁও বিভাগে ৪৭ টি, রমনা বিভাগে ৪৬ টি, মতিঝিল বিভাগে ৪৯টি এবং লালবাগ বিভাগে ৩১টি মামলা করা হয়েছে।

বিভাগভিত্তিক অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলের বিরুদ্ধে এসব মামলা করা হয়। এর মধ্যে উত্তরা বিভাগে ৩২টি বাস, ১৭টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৪১টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ৫টি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : ঢাকা বিভাগ মামলা ডিএমপি ঢাকা জেলা রাজধানী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ৯০০ মামলা, ডাম্পিং ২৮২ গাড়ি

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত দুই দিনে ৯০০ মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ২৮২টি গাড়ি ডাম্পিং ও ২০৩টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার (১৯ ও ২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

আজ শনিবার ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিকের আটটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে উত্তরা বিভাগে। এ বিভাগে ৩৬০টি মামলা করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ১৮৬ টি, গুলশান বিভাগে ৯৮ টি, মিরপুর বিভাগে ৮৩ টি, তেজগাঁও বিভাগে ৪৭ টি, রমনা বিভাগে ৪৬ টি, মতিঝিল বিভাগে ৪৯টি এবং লালবাগ বিভাগে ৩১টি মামলা করা হয়েছে।

বিভাগভিত্তিক অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলের বিরুদ্ধে এসব মামলা করা হয়। এর মধ্যে উত্তরা বিভাগে ৩২টি বাস, ১৭টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৪১টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ৫টি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক জনপদের খবর

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x