জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রকাশিত তালিকায় তিন শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ শিক্ষার্থীর নাম রয়েছে।
নজরুল বিশ্ববিদ্যালয়ের মনোনীত ১৪ শিক্ষার্থীর মধ্যে ২০১৯ শিক্ষাবর্ষে চারজন, ২০২০ শিক্ষাবর্ষে পাঁচজন এবং ২০২১ শিক্ষাবর্ষে পাঁচজন রয়েছেন।
২০১৯ শিক্ষাবর্ষে মনোনীতরা হলেন- নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের মনীষা হাজং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের সন্দীপ দেবনাথ, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উম্মে সালমা তমা এবং অর্থনীতি বিভাগের জারমিনা রহমান।
২০২০ শিক্ষাবর্ষে মনোনীত হয়েছেন সংগীত বিভাগের নিশাত নিগার নিশি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. নাজমুল করিম রেজা, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের অন্তু দে, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের মো. মইনুল আলম এবং আইন ও বিচার বিভাগের তানিয়া আক্তার।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী৪৯তম বিশেষ বিসিএস / গোপালগঞ্জের হওয়ায় প্রজ্ঞাপন থেকে বাদ পড়েছিলাম, এটা ‘ভুল ধারণা’ ছিল: বুশরা২০২১ শিক্ষাবর্ষে মনোনয়ন পেয়েছেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সৈয়দা তাসনিম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মিতু আক্তার, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের নাবিলা আক্তার মিম, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের মো. আতিকুর রহমান এবং চারুকলা বিভাগের অন্তর পাল।
ইউজিসির তালিকা অনুযায়ী, ২০১৯ শিক্ষাবর্ষে ১৭৮ জন, ২০২০ শিক্ষাবর্ষে ১৪১ জন এবং ২০২১ শিক্ষাবর্ষে ১৫০ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। তিন শিক্ষাবর্ষ মিলিয়ে এই সংখ্যা ৪৬৯ জন।
দীর্ঘ বিরতির পর এবার একসঙ্গে ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের তালিকা প্রকাশ করা হয়েছে। সর্বশেষ ২০১৮ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়েছিল ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০০৫ সাল থেকে এ পদক প্রদান করে আসছে।
নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর এ মনোনয়ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
মতামত