ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনপদের খবর

নিউইয়র্কে ঘণ্টাপ্রতি ২২ ডলারে চাকরির সুযোগ, বাংলা জানা প্রার্থীরা পাবেন অগ্রাধিকার

যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি আকর্ষণীয় খণ্ডকালীন (পার্টটাইম) চাকরির সুযোগ নিয়ে এসেছে নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি (এনওয়াইপিএল)। ম্যানহাটনের ব্লুমিংডেল লাইব্রেরিতে ‘আফটার স্কুল টিউটর’ পদে এই কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। বিশেষ বিষয় হলো, বাংলা ভাষায় সাবলীল যোগাযোগ দক্ষতা থাকলে প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার ও বাড়তি সুবিধা পাবেন। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে ঘণ্টাপ্রতি ২২ ডলার বেতন দেওয়া হবে। কাজ করতে হবে সপ্তাহে চার দিন—সোম থেকে বৃহস্পতিবার। প্রতিদিন চার ঘণ্টা করে সপ্তাহে মোট ১৬ ঘণ্টা দায়িত্ব পালন করতে হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে এই শিফট নির্ধারিত থাকবে। সে হিসেবে সপ্তাহে প্রার্থীর আয় হবে ৩৫২ ডলার এবং চার সপ্তাহে দাঁড়াবে ১ হাজার ৪০৮ ডলার। বার্ষিক হিসেবে করের পূর্ববর্তী গড় মাসিক আয় প্রায় ১ হাজার ৫২৩ ডলার হতে পারে (ছুটি ও কর্মসূচির বিরতি সাপেক্ষে আয়ে তারতম্য হতে পারে)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এ পদে আবেদনের জন্য স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে কোনো অনুমোদিত প্রতিষ্ঠানে অন্তত দুই বছরের স্নাতক পড়াশোনা সম্পন্নকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ ছাড়া শিশু বা কিশোরদের নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক শিক্ষামূলক পরিবেশে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণিত, বিজ্ঞান, ইংরেজি এবং সামাজিক বিজ্ঞান পড়ানোর অভিজ্ঞতা থাকা আবশ্যক।

অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা: আবেদনকারীদের ছয় থেকে ১২ বছর বয়সি শিশুদের সঙ্গে কার্যকর যোগাযোগ এবং তাদের কার্যক্রমে সম্পৃক্ত করার ক্ষমতা থাকতে হবে। পাশাপাশি অভিভাবক, সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পেশাদারসুলভ যোগাযোগ রক্ষা করার দক্ষতা, ব্যস্ত পরিবেশে একাধিক কাজ একসঙ্গে সামলানোর মানসিকতা ও নমনীয়তা এবং গুগল অ্যাপ্লিকেশন ও মাইক্রোসফট অফিস স্যুটসহ কম্পিউটার ব্যবহারের সাধারণ দক্ষতা থাকতে হবে।আরও পড়ুনআরও পড়ুনএইচএসসি পাশে স্কয়ার গ্রুপে সেলস অফিসার নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্বিতীয় ভাষায় দক্ষতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। এর মধ্যে আরবি, বাংলা, চীনা, ফরাসি, স্প্যানিশ ও উর্দু ভাষা জানা প্রার্থীরা বিশেষ সুবিধা পাবেন। ফলে বাংলা ভাষাভাষী নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি একটি বড় সুযোগ। 

তবে মনে রাখতে হবে, শুধু বাংলা জানাটাই চূড়ান্ত নিয়োগের একমাত্র শর্ত নয়; বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য যোগ্যতাও থাকা জরুরি।

প্রধান দায়িত্বসমূহ: নির্বাচিত প্রার্থীদের লাইব্রেরির আফটার স্কুল কর্মসূচি সফলভাবে পরিচালনা করতে হবে। ৬ থেকে ১২ বছর বয়সি শিশুদের স্বাগত জানানো, হোমওয়ার্ক বা শিক্ষামূলক কার্যক্রমে সহায়তা করা এবং ব্যক্তিগত ও দলগতভাবে শিশুদের পড়াশোনায় গাইড করার দায়িত্ব পালন করতে হবে। 

এ ছাড়া অভিভাবকদের কর্মসূচির বিষয়ে তথ্য দেওয়া, প্রয়োজনে লাইব্রেরির অন্যান্য কর্মীদের কাছে পাঠানো, শিক্ষার্থীদের উপস্থিতি ও পরিসংখ্যানসহ প্রয়োজনীয় প্রশাসনিক হিসাব রাখা এবং শিক্ষা উপকরণ বিতরণ করার দায়িত্বও তাদের পালন করতে হবে।

কাজের সময়সীমা ও অন্যান্য শর্ত: ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এই কর্মসূচি চলবে আগামী ২০২৭ সালের ৯ জুন পর্যন্ত। নিউইয়র্ক সিটির স্কুল ছুটি, সরকারি ছুটি বা নির্ধারিত বিরতির দিনগুলোতে কোনো কাজ থাকবে না। তাছাড়া কর্মীদের মাঝেমধ্যে স্টাফ মিটিং ও পেশাগত প্রশিক্ষণে অংশ নিতে হতে পারে। কাজ করতে হবে সরাসরি লাইব্রেরির শাখায় উপস্থিত থেকে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির অফিশিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে গিয়ে ‘NYPL After School Tutor - Bloomingdale Library’ পদটি খুঁজে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে বিজ্ঞপ্তির সমস্ত শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

বিষয় : চাকরির খবর ২০২৬ নিয়োগ বিজ্ঞপ্তি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

নিউইয়র্কে ঘণ্টাপ্রতি ২২ ডলারে চাকরির সুযোগ, বাংলা জানা প্রার্থীরা পাবেন অগ্রাধিকার

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x