ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনপদের খবর

পর্তুগালে ‘বাজার ডিপ্লোমাটিকো’তে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পর্তুগালে ‘বাজার ডিপ্লোমাটিকো’তে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি

পর্তুগালের রাজধানী লিসবনে শুরু হয়েছে আন্তর্জাতিক দাতব্য মেলা ‘বাজার ডিপ্লোমাটিকো ২০২৬। বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের অংশগ্রহণে আয়োজিত এ মেলায় বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও দেশীয় খাবার তুলে ধরছে বাংলাদেশ দূতাবাস, লিসবন।

প্রতিবছরের মতো এবারও এই আয়োজনে অংশ নিয়েছে বাংলাদেশ দূতাবাস, লিসবন। মেলায় সাজানো হয়েছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির নানা উপকরণ। পাশাপাশি দর্শনার্থীদের জন্য রয়েছে দেশীয় নানা স্বাদের খাবার। সকাল ১১ টায় পর্তুগালের মান্যবর রাষ্ট্রপতি আন্তোনিও জোসে মার্টিনস সেগুরো এই বাজার ডিপ্লোমাটিকো ২০২৬ উদ্বোধন করে বিভিন্ন দেশের স্টল ঘুরে ঘুরে দেখেন।

বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, নিজস্ব খাদ্যাভ্যাস ও দেশীয় পরিচিতি বিদেশিদের সামনে তুলে ধরতেই দূতাবাসের এই উদ্যোগ। মেলায় বিভিন্ন দেশের স্টল ঘুরে দেখছেন দর্শনার্থীরা। উপভোগ করছেন নানা দেশের খাবার, সংস্কৃতি ও ঐতিহ্য। পাশাপাশি এ আয়োজন হয়ে উঠেছে আন্তর্জাতিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বিনিময়ের এক মিলনমেলা।

পর্তুগালের এই আন্তর্জাতিক দাতব্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ শুধু একটি স্টল কিংবা খাবারের আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এর মধ্য দিয়ে প্রবাসের মাটিতে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি ও স্বতন্ত্র পরিচয়। বিদেশি দর্শনার্থীদের কাছে বাংলাদেশকে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতেও এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

রোববার, ২২ নভেম্বর ২০২৬

পর্তুগালে ‘বাজার ডিপ্লোমাটিকো’তে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x