ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনপদের খবর

নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করবে বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশের তরুণদের মেধা, উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চায় সরকার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬’ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে পড়া মানেই নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা। তরুণদের গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবন করতে হবে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় পরিবেশ ও সহযোগিতা পেলে বাংলাদেশের তরুণরাও আকাশ জয় করতে সক্ষম। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এভিয়েশন খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার।

তরুণদের উদ্ভাবনী উদ্যোগ যেন অর্থ ও সহযোগিতার অভাবে হারিয়ে না যায়, সে জন্য স্টার্টআপ ফান্ড থেকে ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এই অর্থের মাধ্যমে নতুন ধারণা ও উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে তরুণ উদ্যোক্তাদের সহযোগিতা করা হবে। গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে হবে। সাহসের সঙ্গে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করতে হবে। তরুণদের পাশে থাকবে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, নিজেদের মেধা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্য অর্জনে তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, এভিয়েশন ও মহাকাশ গবেষণায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x