ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনপদের খবর

মাতৃত্বের বাড়তি ওজন ঝরিয়ে ফিট অমৃতা, রইলো তাঁর শরীরচর্চার রুটিন

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাতৃত্বের বাড়তি ওজন ঝরিয়ে ফিট অমৃতা, রইলো তাঁর শরীরচর্চার রুটিন
অভিনেত্রী আমৃতা আরোরা (ছবি: সংগৃহীত)

মাতৃত্বের পর শরীরের পরিবর্তন স্বাভাবিক। সন্তান জন্মের পর বাড়তি ওজন ঝরিয়ে আগের চেহারায় ফিরতে অনেকেরই সময় লাগে। অভিনেত্রী আমৃতা আরোরার ফিটনেস যাত্রাও তেমনই। ২০১০ ও ২০১২ সালে দুই সন্তানের জন্মের পর প্রতিবার প্রায় ৩০ কেজি করে ওজন বেড়েছিল তাঁর। তবে দ্রুত রোগা হওয়ার জন্য তাড়াহুড়ো করেননি অভিনেত্রী। ধীরে ধীরে শরীরচর্চা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে নিজেকে ফিট করে তুলেছেন।

সম্প্রতি প্রায় ১৪ কেজি ওজন কমিয়েছেন আমৃতা আরোরা। তাঁর কথায়, এই যাত্রা মোটেও সহজ ছিল না। এর জন্য প্রয়োজন হয়েছে পরিশ্রম, ধৈর্য এবং নিজের প্রতি যত্নশীল হওয়ার। তাঁর মতে, ফিটনেস কোনও ম্যাজিক নয়। নিয়মিত চেষ্টা এবং ধারাবাহিকতাই এর মূল চাবিকাঠি।

হাঁটা ও জিমে নিয়মিত শরীরচর্চা

আমৃতার ফিটনেস রুটিনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হাঁটা। রাস্তা হোক কিংবা ট্রেডমিল, সুযোগ পেলেই হাঁটেন তিনি। পাশাপাশি নিয়মিত জিমে গিয়ে কার্ডিয়ো ও শক্তিবর্ধক ব্যায়াম করেন। এই দুই ধরনের শরীরচর্চাই ওজন নিয়ন্ত্রণ ও পেশির সক্ষমতা বাড়াতে সাহায্য করে।

তবে প্রতিদিন সমান উৎসাহ নিয়ে ব্যায়াম করা সম্ভব হয় না। এমন দিনও আসে, যখন জিমে যাওয়ার ইচ্ছে থাকে না। কিন্তু সেই অনীহাকে কাটিয়ে আবার শরীরচর্চার অভ্যাসে ফেরার চেষ্টা করেন অভিনেত্রী।

উৎসাহ না থাকলেও নিয়ম ভাঙেন না

জিমে যাওয়ার শুরুর দিকে খুব একটা আশানুরূপ ফল পাননি অমৃতা। তখন তাঁর প্রশিক্ষক পরামর্শ দিয়েছিলেন, ব্যায়াম করার ইচ্ছে না থাকলেও অন্তত জিমে হাজির হতে। সেই পরামর্শই কাজে দিয়েছিল। কখনও জিমে গিয়ে বসে থাকতেন, কফি খেতেন, অন্যদের সঙ্গে গল্প করতেন। পরে ধীরে ধীরে নিজেই ব্যায়াম শুরু করে দিতেন।

অর্থাৎ, প্রতিদিন শরীরচর্চার জন্য প্রবল উৎসাহের অপেক্ষা না করে নিয়মিত অভ্যাস বজায় রাখাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।

খাদ্যাভ্যাসেও বড় বদল

একসময় খাওয়াদাওয়ার বিষয়ে খুব একটা সচেতন ছিলেন না আমৃতা। তবে ফিটনেস যাত্রায় সেই অভ্যাস বদলেছেন। এখন প্রোটিনসমৃদ্ধ খাবার বেশি খান। ভাপানো খাবার রাখেন পাতে। চিনি ও অ্যালকোহল এড়িয়ে চলেন। পাশাপাশি নির্দিষ্ট সময়ে খাওয়ার অভ্যাসও তৈরি করেছেন।

আমৃতা আরোরার এই ফিটনেস যাত্রা থেকে একটি বিষয় স্পষ্ট যে, ওজন কমানোর জন্য রাতারাতি পরিবর্তনের প্রয়োজন নেই। নিয়মিত হাঁটা, শরীরের সামর্থ্য অনুযায়ী ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাস দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে সাহায্য করতে পারে।

তবে সন্তান জন্মের পর ওজন কমানোর ক্ষেত্রে প্রত্যেকের শরীরের পরিস্থিতি আলাদা। তাই কঠোর ডায়েট বা অতিরিক্ত ব্যায়াম শুরু করার আগে চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ নেওয়া জরুরি।

বিষয় : হেলথ-টিপস

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মাতৃত্বের বাড়তি ওজন ঝরিয়ে ফিট অমৃতা, রইলো তাঁর শরীরচর্চার রুটিন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x