ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনপদের খবর

রমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্কছাড়

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় ফলের সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম সহনীয় পর্যায়ে রাখতে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। রোববার (১৫ নভেম্বর) মন্ত্রিসভা বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সুবিধা আগামী ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত বহাল থাকবে।

এ ছাড়া ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাল্টা ও আপেল আমদানিতে শুল্কছাড় দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে এইচএস কোড ০৮০৫১০৯০-ভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০৯০-ভুক্ত আপেল আমদানিতে বিদ্যমান ১২১ দশমিক ৭৮ শতাংশ মোট করভার কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে এসব পণ্যের আমদানিতে শুল্কছাড়ের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

বিষয় : আমদানি রমজান মাস শুল্ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

রমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্কছাড়

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় ফলের সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম সহনীয় পর্যায়ে রাখতে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। রোববার (১৫ নভেম্বর) মন্ত্রিসভা বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সুবিধা আগামী ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত বহাল থাকবে।

এ ছাড়া ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাল্টা ও আপেল আমদানিতে শুল্কছাড় দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে এইচএস কোড ০৮০৫১০৯০-ভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০৯০-ভুক্ত আপেল আমদানিতে বিদ্যমান ১২১ দশমিক ৭৮ শতাংশ মোট করভার কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে এসব পণ্যের আমদানিতে শুল্কছাড়ের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

দৈনিক জনপদের খবর

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x