ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
দৈনিক জনপদের খবর

ঠাকুরগাঁওয়ে ২৪ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ২৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার গভীর রাতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়,  গতকাল রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারির নেতৃত্বে একটি বিশেষ টহল দল ডাবরী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৩৬৮/১-এস থেকে প্রায় ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘মনিস কোয়ান’ নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।

উদ্ধার করা মূর্তিটির ওজন ২৪ কেজি ৪৫০ গ্রাম। বিজিবির হিসাবে এর সিজারমূল্য ২৪ লাখ ৪৫ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ২৪ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x