ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
দৈনিক জনপদের খবর

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জয় পেয়েছে ইরান

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরান তাৎপর্যপূর্ণ কৌশলগত জয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি।

মঙ্গলবার (৬ অক্টোবর) বন্দর আব্বাসে সাধারণ মানুষের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই দাবি করেন। বার্তা সংস্থা মেহেরের বরাতে এ তথ্য জানা গেছে।

ভাষণে ইয়াদুল্লাহ জাভানি বলেন, শত্রুপক্ষ ইরানকে ধসিয়ে দেওয়া ও খণ্ড-বিখণ্ড করার অসৎ উদ্দেশ্য নিয়ে যুদ্ধে নেমেছিল, যা পুরোপুরি ব্যর্থ হয়েছে। যুদ্ধের শুরুতে শত্রুরা বিদ্যুৎগতিতে আক্রমণ চালিয়ে ইরানের প্রতিরক্ষা ও নিরাপত্তা কাঠামো অচল করে দেওয়ার এবং দেশটির পতন ঘটানোর পরিকল্পনা করেছিল। তবে তাদের সেই হিসাব-নিকাশ ভুল প্রমাণিত হয়েছে এবং বিশ্বের অনেকের স্বীকারোক্তি অনুযায়ী ইরান এখন আগের তুলনায় আরও বেশি শক্তিশালী।

তিনি আরও উল্লেখ করেন, সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর শত্রুপক্ষ এখন অর্থনৈতিক চাপ সৃষ্টি, সমুদ্র ও আকাশপথে বিধিনিষেধ আরোপ এবং জনগণের মনোবল দুর্বল করার মতো ‘হাইব্রিড যুদ্ধ’ বা মিশ্র কৌশল বেছে নিয়েছে। বিগত চার দশক ধরে যুক্তরাষ্ট্র এ ধরনের চাপ প্রয়োগ করে আসলেও ইরানি জাতি সবসময়ই এসব চাপের মুখে অবিচল ও দৃঢ় রয়েছে বলে জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জয় পেয়েছে ইরান

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x