ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
দৈনিক জনপদের খবর

টিকটকে কেনাকাটায় নতুন সুবিধা

টিকটকে কেনাকাটায় নতুন সুবিধা
টিকটকছবি: রয়টার্স

বর্তমানের তুলনায় সহজে কেনাকাটার সুযোগ দিতে এআই শপিং অ্যাসিস্ট্যান্ট ও ওয়ান–ক্লিক চেকআউটের সুবিধা চালু করেছে টিকটক। নতুন সুবিধাগুলো কাজে লাগিয়ে ব্যবহারকারীরা ভিডিও দেখার সময়ই টিকটক অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ড থেকে সরাসরি পছন্দের পণ্য ও পোশাক কিনতে পারবেন।

টিকটকের তথ্যমতে, নতুন শপিং অ্যাসিস্ট্যান্ট মূলত কথোপকথনমূলক এআই এজেন্ট, যা ব্যবহারকারীদের অনলাইনে পছন্দের পণ্য খুঁজে পেতে ও কিনতে সাহায্য করবে। কেনাকাটার নির্দেশনা প্রদানের পাশাপাশি পণ্যের বিবরণ, পৌঁছানোর সম্ভাব্য সময়, আকার, সহজলভ্যতার তথ্য জানানোসহ স্বয়ংক্রিয়ভাবে কেনাকাটা সম্পন্ন করতে সাহায্য করবে শপিং অ্যাসিস্ট্যান্ট।

টিকটক জানিয়েছে, ব্যবহারকারীরা তাঁদের ‘ফর ইউ ফিড’ থেকে এক ক্লিকেই জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ড থেকে সরাসরি পণ্য কিনতে পারবেন। ফলে ব্যবহারকারীরা ঘরে বসেই সহজে পছন্দের পণ্য কেনার সুযোগ পাবেন। টিকটকের নিজস্ব মার্কেটপ্লেস ‘টিকটক শপ’–এর বাইরে অনলাইন কেনাকাটার সুযোগ দিতেই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।

টিকটকের তথ্যমতে, এআই শপিং অ্যাসিস্ট্যান্ট ও ওয়ান–ক্লিক চেকআউটের সুবিধা চালুর জন্য ইতিমধ্যে সেলসফোর্স, শপিফাই, শপলাজা ও স্ট্রাইপের মতো প্ল্যাটফর্মগুলোর সঙ্গে অংশীদারত্ব চুক্তি করা হয়েছে। ফলে নতুন এই সুবিধা টিকটক শপের তুলনায় কেনাকাটায় বাড়তি সুবিধা দেবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যক্তিরা এ সুবিধা ব্যবহার করতে পারবেন।

বিষয় : এআই প্রযুক্তি মোবাইল অ্যাপ অনলাইন কেনাকাটা কেনাকাটা টিকটক অ্যাপ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

টিকটকে কেনাকাটায় নতুন সুবিধা

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

বর্তমানের তুলনায় সহজে কেনাকাটার সুযোগ দিতে এআই শপিং অ্যাসিস্ট্যান্ট ও ওয়ান–ক্লিক চেকআউটের সুবিধা চালু করেছে টিকটক। নতুন সুবিধাগুলো কাজে লাগিয়ে ব্যবহারকারীরা ভিডিও দেখার সময়ই টিকটক অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ড থেকে সরাসরি পছন্দের পণ্য ও পোশাক কিনতে পারবেন।

টিকটকের তথ্যমতে, নতুন শপিং অ্যাসিস্ট্যান্ট মূলত কথোপকথনমূলক এআই এজেন্ট, যা ব্যবহারকারীদের অনলাইনে পছন্দের পণ্য খুঁজে পেতে ও কিনতে সাহায্য করবে। কেনাকাটার নির্দেশনা প্রদানের পাশাপাশি পণ্যের বিবরণ, পৌঁছানোর সম্ভাব্য সময়, আকার, সহজলভ্যতার তথ্য জানানোসহ স্বয়ংক্রিয়ভাবে কেনাকাটা সম্পন্ন করতে সাহায্য করবে শপিং অ্যাসিস্ট্যান্ট।

টিকটক জানিয়েছে, ব্যবহারকারীরা তাঁদের ‘ফর ইউ ফিড’ থেকে এক ক্লিকেই জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ড থেকে সরাসরি পণ্য কিনতে পারবেন। ফলে ব্যবহারকারীরা ঘরে বসেই সহজে পছন্দের পণ্য কেনার সুযোগ পাবেন। টিকটকের নিজস্ব মার্কেটপ্লেস ‘টিকটক শপ’–এর বাইরে অনলাইন কেনাকাটার সুযোগ দিতেই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।

টিকটকের তথ্যমতে, এআই শপিং অ্যাসিস্ট্যান্ট ও ওয়ান–ক্লিক চেকআউটের সুবিধা চালুর জন্য ইতিমধ্যে সেলসফোর্স, শপিফাই, শপলাজা ও স্ট্রাইপের মতো প্ল্যাটফর্মগুলোর সঙ্গে অংশীদারত্ব চুক্তি করা হয়েছে। ফলে নতুন এই সুবিধা টিকটক শপের তুলনায় কেনাকাটায় বাড়তি সুবিধা দেবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যক্তিরা এ সুবিধা ব্যবহার করতে পারবেন।

দৈনিক জনপদের খবর

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর
টিকটকে কেনাকাটায় নতুন সুবিধা
0:00 0:00
1.0x