ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
দৈনিক জনপদের খবর

রামপালে হচ্ছে সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র

সুন্দরবনের কাছাকাছি বাগেরহাটের রামপালে এবার বড় পরিসরে সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আলোচিত এই এলাকায় ৬৮৫ একর জমিতে ৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের উদ্যোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) প্রকল্পটি বাস্তবায়ন করবে।

আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘রামপাল ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫০২ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার টাকা। এর মধ্যে বিউবোর নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে ৩৭৫ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার টাকা। বাকি ২ হাজার ১২৭ কোটি ৩ লাখ ৬৫ হাজার টাকা আসবে ‘বিদ্যুৎ খাত উন্নয়ন তহবিল’ থেকে। প্রকল্পটি চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর ২০২৬ মেয়াদে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায়ও এটি রয়েছে। বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে ২০১২ সালে বাগেরহাটের রামপাল উপজেলায় ১ হাজার ৮৩৪ একর জমি অধিগ্রহণ করা হয়। জমিটি ব্লক এ ও ব্লক বি-এ দুই অংশে বিভক্ত। ব্লক এ অংশে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে মৈত্রী সুপার থারমাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। আর ব্লক বি রয়েছে বিউবোর অধীনে। ব্লক বিতে বিউবোর মালিকানাধীন জমির পরিমাণ ৯১৮ দশমিক ৫০ একর। এর মধ্যে ৭৬ দশমিক ৬৩ একর গ্রিন বেল্ট, ২৩ দশমিক ৮৭ একর বন্যা প্রতিরোধ বাঁধ, ৯৪ একর নিম্নভূমি এবং ৩০ একর লেক হিসেবে রয়েছে। এসব এলাকা বাদ দিয়ে অবশিষ্ট ৬৮৫ একর জমি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ব্যবহারের প্রস্তাব করা হয়েছে। প্রকল্পের আওতায় সোলার প্যানেল স্থাপনের পাশাপাশি ইনভার্টার স্টেশন, পুলিং সাবস্টেশন এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রয়োজনীয় সঞ্চালন অবকাঠামো নির্মাণ করা হবে। 

এদিকে রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্প ছাড়াও আজ একনেক সভায় নতুন ১০টি, সংশোধিত একটিসহ মোট ১২টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। অনুমোদনের তালিকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন পাঁচটি অঞ্চলের ১৮ ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ উন্নয়ন, রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন, গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনের রাস্তা, নর্দমা, ফুটপাত নির্মাণসহ বিভিন্ন প্রকল্প রয়েছে। এ ছাড়া বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও আটটি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি নতুন স্লিপওয়ে নির্মাণ, বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ, ফ্রান্সের প্যারিসে কেনা চ্যানসারি ভবনের সংস্কার ও আধুনিকায়ন এবং পঞ্চগড়ে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণের প্রকল্পও রয়েছে। 

তালিকায় থানচি-রিমাকরি-মদন-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের মেয়াদ চতুর্থবার বাড়ানোর প্রস্তাব, সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন এবং সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পও রয়েছে। এর বাইরে পরিকল্পনামন্ত্রী অনুমোদিত জয়পুরহাট জেলার নন্দাহার, হারাবতী নদী, নুনগোলা খাল ও খাড়োয়া খাল পুনঃখনন প্রকল্পের বিষয়েও একনেককে অবহিত করা হবে।

বিষয় : রামপাল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

রামপালে হচ্ছে সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x