ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
দৈনিক জনপদের খবর

‘বাংলাদেশকে অগ্রাধিকার’ নীতির অর্থ বিচ্ছিন্নতাবাদ নয়, সার্বভৌমত্ব রক্ষা

চীন, ভারত, জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান শক্তিগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভারসাম্য ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত এবং এক্ষেত্রে তাদের সঙ্গে সংশ্লিষ্ট স্বতন্ত্র সুযোগ ও চ্যালেঞ্জগুলোকে বিবেচনায় রাখা প্রয়োজন বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (৫ অক্টোবর) মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশকে এমন একটি পররাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে, যা নীতি-আদর্শ ও বাস্তবসম্মত এবং জাতীয় স্বার্থের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার তীব্রতা, পরিবর্তনশীল নিরাপত্তা চ্যালেঞ্জ, অর্থনৈতিক ঝুঁকি, প্রযুক্তিগত পরিবর্তন, জলবায়ু পরিবর্তন এবং আন্তঃসীমান্ত হুমকির প্রেক্ষাপটে বাংলাদেশকে একটি দূরদর্শী পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ফার্স্ট বা ‘বাংলাদেশকে অগ্রাধিকার’ নীতির অর্থ বিচ্ছিন্নতাবাদ নয়, বরং সার্বভৌমত্ব রক্ষা এবং পারস্পরিক শ্রদ্ধা ও সুবিধার ভিত্তিতে অংশীদারিত্ব সম্প্রসারণের পাশাপাশি কূটনীতির কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রাখাই এর লক্ষ্য।

প্রতিমন্ত্রী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শক্তিশালী আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা, বৃহত্তর অর্থনৈতিক সংহতি এবং বাস্তবসম্মত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। 

এ ছাড়া, তিনি বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণের সুরক্ষার বিষয়টির ওপরও বিশেষ গুরুত্ব দেন।

তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হতে হবে আত্মবিশ্বাসী অথচ সংঘাতপূর্ণ নয়, উন্মুক্ত অথচ পরনির্ভরশীল নয় এবং জাতীয় স্বার্থের সঙ্গে আপস না করে বাস্তবসম্মত।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

‘বাংলাদেশকে অগ্রাধিকার’ নীতির অর্থ বিচ্ছিন্নতাবাদ নয়, সার্বভৌমত্ব রক্ষা

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x