ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
দৈনিক জনপদের খবর

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মোঃ আবু সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মো. জুয়েল রানা (৩৪)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের মো. আমির আলীর ছেলে। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের বেলেপুকুর এলাকায় বসবাস করেন। পুলিশ জানিয়েছে, তিনি সদর মডেল থানার মাদক ব্যবসায়ীদের তালিকায় ২ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার জিআর নং-৫১২/২৩ নম্বর হেরোইন মামলায় জুয়েল রানা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। এরপর থেকে তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছিলেন।

গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ২৩ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের একটি দল রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x