ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
দৈনিক জনপদের খবর

শামীম এন্টারপ্রাইজের মালিক হাশেমের ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মহানগর দায়রা জজ আদালত, ঢাকা

মেসার্স শামীম এন্টারপ্রাইজের মালিক এম শামীম হাশেম ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ৩ কোটি ৬৯ লাখ ১ হাজার ৪১৬ টাকা জমা আছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক)-এর আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন।

দুদকের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই আবেদনে বলা হয়, আসামি এম শামীম হাশেমের বিরুদ্ধে ১০ কোটি ৮৩ লাখ টাকা সঙ্গতিবিহীন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলা তদন্তকালে আসামি এম শামীম হাশেম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবে রক্ষিত অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। যা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মর্মে প্রতীয়মান হয়।

দুদকের আবেদনের বলা হয়, আসামি এম শামীম হাশেম  ব্যাংক হিসাবে রক্ষিত অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে কমিশনের কার্যক্রম ব্যাহত হবে। এমতাবস্থায় তাদের অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

বিষয় : আদালত মামলা দুদক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

শামীম এন্টারপ্রাইজের মালিক হাশেমের ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

মেসার্স শামীম এন্টারপ্রাইজের মালিক এম শামীম হাশেম ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ৩ কোটি ৬৯ লাখ ১ হাজার ৪১৬ টাকা জমা আছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক)-এর আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন।

দুদকের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই আবেদনে বলা হয়, আসামি এম শামীম হাশেমের বিরুদ্ধে ১০ কোটি ৮৩ লাখ টাকা সঙ্গতিবিহীন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলা তদন্তকালে আসামি এম শামীম হাশেম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবে রক্ষিত অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। যা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মর্মে প্রতীয়মান হয়।

দুদকের আবেদনের বলা হয়, আসামি এম শামীম হাশেম  ব্যাংক হিসাবে রক্ষিত অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে কমিশনের কার্যক্রম ব্যাহত হবে। এমতাবস্থায় তাদের অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

দৈনিক জনপদের খবর

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x