ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
দৈনিক জনপদের খবর

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু
ফাইল ছবি

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৯৬ জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার দুইজন, ঢাকা দক্ষিণ সিটির একজন, বরিশাল বিভাগের দুইজন, খুলনা বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের একজন এবং সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা সিটি করপোরেশনের বাইরে) ৪৮০ জন, খুলনা বিভাগে ৩০২ জন, চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৮৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৯৪ জন, বরিশাল বিভাগে ২০৩ জন, রাজশাহী বিভাগে ১৯৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯৬ জন, রংপুর বিভাগে ৭৫ জন এবং সিলেট বিভাগে ১৮ জন রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮১ জন। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৩৫৬ জন। এর মধ্যে পুরুষ ৬২ দশমিক ৩ শতাংশ ও নারী ৩৭ দশমিক ৭ শতাংশ।

বিষয় : মৃত্যু ডেঙ্গু

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৯৬ জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার দুইজন, ঢাকা দক্ষিণ সিটির একজন, বরিশাল বিভাগের দুইজন, খুলনা বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের একজন এবং সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা সিটি করপোরেশনের বাইরে) ৪৮০ জন, খুলনা বিভাগে ৩০২ জন, চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৮৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৯৪ জন, বরিশাল বিভাগে ২০৩ জন, রাজশাহী বিভাগে ১৯৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯৬ জন, রংপুর বিভাগে ৭৫ জন এবং সিলেট বিভাগে ১৮ জন রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮১ জন। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৩৫৬ জন। এর মধ্যে পুরুষ ৬২ দশমিক ৩ শতাংশ ও নারী ৩৭ দশমিক ৭ শতাংশ।

দৈনিক জনপদের খবর

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর
ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু
0:00 0:00
1.0x