ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনপদের খবর

আওয়ামী লীগ আমলের গুম-খুনের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানি করবে ট্রাইব্যুনাল

২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানি করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো জেলায় এ কর্মসূচি আয়োজন করা হবে। গণশুনানিতে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা গেলে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

বুধবার (২৫ নভেম্বর) নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হবে। এতে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি নির্যাতিত রাজনৈতিক দল ও সংগঠন অংশ নিতে পারবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।

চিফ প্রসিকিউটর জানান, ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি সংস্থা, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর, নির্যাতিত ব্যক্তি এবং নিহত-আহতদের পরিবারের সদস্যদের কাছে তথ্য ও সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো শুরু হয়েছে। গণশুনানিতে গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা এবং অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহ করা হবে।

কোনো ঘটনার মামলা হয়ে থাকলে সংশ্লিষ্ট কাগজপত্র ও নথি পর্যালোচনা করা হবে। আর মামলা না থাকলে ভুক্তভোগী পরিবারকে শনাক্ত করে তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য কোনো অপরাধের তথ্য পাওয়া গেলে তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে বিচারের ব্যবস্থা করা হবে।

গণশুনানির কার্যক্রম যশোর জেলা থেকে শুরু করার পরিকল্পনার কথা জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ২৬ নভেম্বর যশোরে কর্মসূচি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে ২৮ নভেম্বর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় তারিখ পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে অন্য কোনো জেলা থেকে কার্যক্রম শুরু করা হবে। আগামী সপ্তাহ থেকে দেশের কোনো না কোনো জেলায় এ কর্মসূচি চালু হবে।

গণশুনানির প্রয়োজনীয়তা তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশে অসংখ্য ক্রসফায়ার, গুম, বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ ও মামলা রয়েছে। অনেক পরিবার এসব অপরাধের শিকার হলেও এখন পর্যন্ত মামলা করেনি। আবার অনেক অভিযুক্ত এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তথ্য পাওয়া গেছে।

এসব অপরাধের বিচার নিশ্চিত করতেই দেশব্যাপী গণশুনানির উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ কর্মসূচির মধ্য দিয়ে দেশে ন্যায়বিচার ও আইনের শাসনের সংস্কৃতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন বাংলাদেশে আর কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত না হয়, সে বার্তাও দেওয়া হবে।

এদিকে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী এবং গুমের শিকার আরও ২৮০ জনের বিষয়ে তদন্তের অগ্রগতি নিয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, এসব বিষয়ে তদন্ত শেষ করে শিগগিরই প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা।

গণশুনানির আইনগত বৈধতা নিয়ে প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত ও অভিযোগ দাখিলের ক্ষমতা রয়েছে। পাশাপাশি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাও তদন্ত করতে পারে। ফলে এই কর্মসূচি আইনসম্মত এবং এর যথাযথ আইনগত ভিত্তি রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ আমলের গুম-খুনের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানি করবে ট্রাইব্যুনাল

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x