ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনপদের খবর

আগামী বছর হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি

আগামী ২০২৭ সালের পবিত্র হজে বাংলাদেশিদের জন্য কোটা ৫ হাজার বাড়িয়েছে সৌদি আরব সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। চলতি বছর এ কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন।

সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজসংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি সই হয়। চুক্তিতে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ সই করেন।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পক্ষ থেকে হজযাত্রীর কোটা বাড়ানোর অনুরোধ জানানো হলে সৌদি আরব তাৎক্ষণিকভাবে ৫ হাজার কোটা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

চুক্তি সইয়ের পর ধর্মমন্ত্রী জানান, সৌদি আরবের মিনায় তাঁবুর ধারণক্ষমতা সীমিত থাকায় হজের কোটা বাড়ানোর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে অন্য কোনো দেশ তাদের বরাদ্দ করা কোটা পূরণ করতে না পারলে কিংবা কোটা বাতিল হলে, সেই আসনগুলো বাংলাদেশকে দেওয়ার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার আশ্বাস দিয়েছে সৌদি আরব।

ধর্মমন্ত্রী আরও বলেন, সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন, বাংলাদেশের হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিতে সৌদি সরকার প্রস্তুত রয়েছে।

এদিকে হজযাত্রীদের সেবার মান উন্নয়ন এবং হজ ব্যবস্থাপনায় প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী।

চুক্তি সই অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেনসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : সৌদি আরব ইসলাম ধর্ম হজ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

আগামী বছর হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x