ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
দৈনিক জনপদের খবর

টানা পতনের পর স্বর্ণের দামে চমক

টানা পতনের পর স্বর্ণের দামে চমক
স্বর্ণের দাম বিশ্ববাজারে বেড়েছে। সংগৃহীত ছবি

টানা দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। জ্বালানি তেলের দাম কমে আসায় মূল্যস্ফীতির উদ্বেগ কিছুটা কমেছে। তার প্রভাব সরাসরি পড়েছে মূল্যবান ধাতুটির দামে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন বাংলাদেশ সময় বেলা ১২.৩৩ মিনিটের দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি আউন্স ৩ হাজার ৯০৭ দশমিক ৯৪ ডলারে দাঁড়ায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসের সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯১৬ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে।

এর আগে শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম ৩ দশমিক ৫ শতাংশ কমে যায়। এতে ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে মূল্যবান এই ধাতুর দাম। একই সঙ্গে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ডলারের গুরুত্বপূর্ণ সীমার নিচে চলে যায়।

প্রযুক্তি খাতের শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের পর বিনিয়োগকারীদের মধ্যে মার্জিন কলের চাপ তৈরি হয়। এতে নগদ অর্থের প্রয়োজন মেটাতে স্বর্ণের মতো নিরাপদ সম্পদ বিক্রি করতে বাধ্য হন অনেকে।

বাজার বিশ্লেষক কাইল রড্ডা বলেন, আগের কার্যদিবসের বড় দরপতনের পর স্বর্ণের দামে কিছুটা পুনরুদ্ধার দেখা যাচ্ছে। সপ্তাহের শুরুতে জ্বালানি তেলের দাম কমে যাওয়াও মূল্যবান ধাতুর বাজারে স্বস্তি এনে দিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে টানা তৃতীয় দিনের মতো আলোচনায় বসেন ইরানের আলোচকেরা। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যেই দোহায় এসব আলোচনা হচ্ছে। এ খবরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে।

গত শুক্রবার ফেডের তিন কর্মকর্তা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও সুদের হার বাড়ানোর পক্ষে বক্তব্য দিয়েছেন। এর আগে গত সপ্তাহের বৈঠকে স্বল্পমেয়াদি ঋণের সুদের হার অপরিবর্তিত রেখেছিল কেন্দ্রীয় ব্যাংকটি।

স্যাক্সো ব্যাংকের পণ্যবাজার কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন বলেন, স্বল্পমেয়াদে স্বর্ণের বাজার কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। কারিগরি কারণে বিক্রির চাপ এবং তারল্যসংকটের উদ্বেগ স্বর্ণের দীর্ঘমেয়াদি বিনিয়োগ আকর্ষণকে ছাপিয়ে যাচ্ছে।

এদিকে সোমবার অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫০ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৪৩৫ দশমিক ৩৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে ৯৮৪ দশমিক ৭৯ ডলারে পৌঁছেছে।

বিষয় : স্বর্ণের দাম ২২ ক্যারেট স্বর্ণ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

টানা পতনের পর স্বর্ণের দামে চমক

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর
টানা পতনের পর স্বর্ণের দামে চমক
0:00 0:00
1.0x