ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
দৈনিক জনপদের খবর

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ কয়েক দফা সংঘর্ষ, আহত ২০

ঢাকার আশুলিয়ার নরসিংহপুরে ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে শ্রমিক ও পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে নরসিংহপুরে হা-মীম গ্রুপের সামনে এ সংঘর্ষ শুরু হয়।

শ্রমিকদের দাবি, দুপুরে মধ্যাহ্নবিরতির পর কারখানা থেকে বের হয়ে খাবার খেতে যাওয়ার সময় পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

তবে পুলিশের দাবি, শ্রমিকরাই প্রথমে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশের অন্তত ১০ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মনিরুল ভূঁইয়া।

তিনি জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। আশুলিয়ায় কতটি কারখানা বন্ধ রয়েছে বা কতগুলো কারখানায় ছুটি দেওয়া হয়েছে, এ মুহূর্তে সে তথ্য তার কাছে নেই।

পরে বেলা দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা-আশুলিয়া-ইপিজেড আঞ্চলিক মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়।

বিষয় : গার্মেন্টস শ্রমিক আশুলিয়া

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ কয়েক দফা সংঘর্ষ, আহত ২০

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকার আশুলিয়ার নরসিংহপুরে ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে শ্রমিক ও পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে নরসিংহপুরে হা-মীম গ্রুপের সামনে এ সংঘর্ষ শুরু হয়।

শ্রমিকদের দাবি, দুপুরে মধ্যাহ্নবিরতির পর কারখানা থেকে বের হয়ে খাবার খেতে যাওয়ার সময় পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

তবে পুলিশের দাবি, শ্রমিকরাই প্রথমে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশের অন্তত ১০ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মনিরুল ভূঁইয়া।

তিনি জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। আশুলিয়ায় কতটি কারখানা বন্ধ রয়েছে বা কতগুলো কারখানায় ছুটি দেওয়া হয়েছে, এ মুহূর্তে সে তথ্য তার কাছে নেই।

পরে বেলা দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা-আশুলিয়া-ইপিজেড আঞ্চলিক মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়।

দৈনিক জনপদের খবর

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x