ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
দৈনিক জনপদের খবর

স্বাস্থ্যখাতের সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের স্বাস্থ্যখাতকে জনগণের প্রত্যাশা পূরণ ও সন্তুষ্টি অর্জনের পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে সরকার।

শনিবার ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে দায়িত্বে অবহেলার কারণে একজন নার্সকে বদলির নির্দেশ দেন তিনি। পাশাপাশি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চার চিকিৎসকের একদিনের বেতন কর্তনের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে। পাশাপাশি ওষুধের সরবরাহ বাড়ানো এবং পর্যাপ্ত স্যালাইন মজুত নিশ্চিত করা হয়েছে।

আগামী কয়েক মাসের মধ্যে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যখাতের উন্নয়ন ও পুনর্গঠনে আগামী ১৫ দিনের মধ্যে কয়েক হাজার কোটি টাকার দরপত্র আহ্বানের পরিকল্পনা রয়েছে। এ অর্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করা হবে।

এছাড়া উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে প্রান্তিক পর্যায়ে রোগ নির্ণয়ের সুযোগ আরও সম্প্রসারিত হয়।

বিষয় : সরকার স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যখাত সমস্যা সমাধান বিভিন্ন উদ্যোগ গ্রহণ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

স্বাস্থ্যখাতের সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের স্বাস্থ্যখাতকে জনগণের প্রত্যাশা পূরণ ও সন্তুষ্টি অর্জনের পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে সরকার।

শনিবার ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে দায়িত্বে অবহেলার কারণে একজন নার্সকে বদলির নির্দেশ দেন তিনি। পাশাপাশি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চার চিকিৎসকের একদিনের বেতন কর্তনের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে। পাশাপাশি ওষুধের সরবরাহ বাড়ানো এবং পর্যাপ্ত স্যালাইন মজুত নিশ্চিত করা হয়েছে।

আগামী কয়েক মাসের মধ্যে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যখাতের উন্নয়ন ও পুনর্গঠনে আগামী ১৫ দিনের মধ্যে কয়েক হাজার কোটি টাকার দরপত্র আহ্বানের পরিকল্পনা রয়েছে। এ অর্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করা হবে।

এছাড়া উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে প্রান্তিক পর্যায়ে রোগ নির্ণয়ের সুযোগ আরও সম্প্রসারিত হয়।

দৈনিক জনপদের খবর

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x