ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
দৈনিক জনপদের খবর

৬টির বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে আগ্রহী, জানালো পাকিস্তান

ছয়টির বেশি দেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার (২ অক্টোবর) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চুক্তিটি পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং এর কোনো আক্রমণাত্মক উদ্দেশ্য নেই।

এদিকে, ছয়টির বেশি দেশের আগ্রহের কথা জানালেও কোন কোন দেশ জোটে যোগ দিতে চায়, তা জানাননি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। পরে এটি মক্কা প্রতিরক্ষা জোট নামে পরিচিত হয়। ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের মতো এই চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যে কোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। ইয়েমেনের হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে হামলা শুরুর কয়েক সপ্তাহ আগে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

দার জানান, ৩১ আগস্ট মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জোটটির সদর দপ্তর সৌদি আরবে স্থাপন করা হবে। পাকিস্তান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদকে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে মনোনীত করেছে। দার তাকে ‘খুব ভালো ও ধার্মিক কর্মকর্তা’ হিসেবে বর্ণনা করেন।

সৌদিতে হামলা নিয়ে জরুরি বৈঠক

ইসহাক বলেন, মক্কা চুক্তির আওতায় আগামী সপ্তাহে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করাই হবে বৈঠকের মূল উদ্দেশ্য। তার দাবি, সাম্প্রতিক সময়ে সৌদি আরব ১৭ থেকে ১৮টি হামলার মুখে পড়েছে।

আমরা সৌদি আরবকে রক্ষা করতে বাধ্য, বলেন দার। এ ধরনের জোটকে পদক্ষেপ নেওয়ার অনুমতি জাতিসংঘ সনদেও রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তার মতে, ন্যাটোও একই ধরনের নীতির ভিত্তিতে কাজ করে।

ইসহাক দার আরও জানান, মক্কা চুক্তির কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির পূর্ণাঙ্গ বৈঠক শিগগির রিয়াদে হবে। সেখানে সৌদি আরবের বর্তমান পরিস্থিতিসহ মাঠপর্যায়ের বাস্তবতা পর্যালোচনা করা হবে এবং বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হবে, তা পরে প্রকাশ করা হবে।

হরমুজ প্রণালি নিয়ে যা বললেন ইসহাক দার

কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়েও কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তার বক্তব্য, এই জলপথ দিয়ে চলাচলের জন্য কোনো ফি বা সার্ভিস চার্জ থাকা উচিত নয়।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি- দুজনই বিষয়টির কোনোভাবে সমাধান চান বলে জানান দার। তবে একই সঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষই নিজেদের স্বার্থ সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার চেষ্টা করছে।

আফগানিস্তান নিয়েও পাকিস্তানের বার্তা

আফগানিস্তানের প্রসঙ্গে দার বলেন, প্রতিবেশী দেশটির প্রতি পাকিস্তানের ‘শুভকামনা’ রয়েছে। তবে কাবুলকে নিশ্চিত করতে হবে, আফগান ভূখণ্ড যেন পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহৃত না হয়।

তিনি বলেন, নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) ও পাকিস্তানের ভাষায় ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন প্রমাণ আফগানিস্তানকে দেখাতে হবে।

ইসহাক দার আরও বলেন, পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত অক্টোবর থেকে বন্ধ রয়েছে। এর ফলে ফসল নষ্ট হয়েছে- এ বিষয়টি পাকিস্তান অবগত বলেও জানান তিনি।

সূত্র: জিও নিউজ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

৬টির বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে আগ্রহী, জানালো পাকিস্তান

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x