আসন্ন আটোয়ারী উপজেলার ৪নং রাধানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এরই মধ্যে জমে উঠেছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলছে গণসংযোগ, মতবিনিময় ও প্রচারণা। ভোটারদের মধ্যে চলছে সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা, গ্রহণযোগ্যতা ও অতীত কর্মকাণ্ড নিয়ে নানা হিসাব-নিকাশ।
এই আলোচনায় সাম্প্রতিক সময়ে বেশ জোরালোভাবে উঠে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আটোয়ারী উপজেলার সদস্য সচিব জনাব মকছেদ আলীর নাম।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরেই সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় মকছেদ আলীর নাম। বিভিন্ন দুর্যোগ ও সংকটের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের সঙ্গে সম্পৃক্ততা এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে স্থানীয়দের একটি অংশের মধ্যে তার প্রতি আগ্রহ তৈরি হয়েছে। স্থানীয় প্রবীণদের মতে তার শিক্ষা, ও সমাজসেবামূলক কর্মকাণ্ডকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় ভোটারদের একটি অংশ।
স্থানীয়দের কেউ কেউ মনে করছেন, বর্তমান সময়ে ইউনিয়নের অন্যতম বড় চ্যালেঞ্জ মাদক, জুয়া, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয়। এসব সমস্যা মোকাবিলায় তরুণ নেতৃত্বের প্রয়োজন রয়েছে।
তাদের প্রত্যাশা, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব সামনে এলে ৪ নং রাধানগর ইউনিয়নের উন্নয়ন আরও গতিশীল হতে পারে। জনাব মকছেদ আলী বলেন, “আমি কোনো পদের লোভে নয়; বরং ৪নং রাধানগর ইউনিয়নের মানুষের পাশে দাঁড়ানো, মাদক ও জুয়ার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা তৈরি করা এবং অবহেলিত ও মেহনতি মানুষের সেবা করার লক্ষ্যেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সুযোগ পেলে ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে কাজ করতে চাই।”
মতামত