ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
দৈনিক জনপদের খবর

‘আন্ধার’ মুক্তির তারিখ চূড়ান্ত

‘আন্ধার’ মুক্তির তারিখ চূড়ান্ত

বেশকিছু দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক রায়হান রাফীর হরর ঘরানার সিনেমা ‘আন্ধার’ নিয়ে আলোচনা চলছে। সিনেমাটির প্রথম টিজার দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি দারুণ আগ্রহ তৈরি করেছিল। শুরুতে এটি অক্টোবরে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরবর্তীতে মুক্তির তারিখ নিয়ে জটিলতা তৈরি হয়। অবশেষে নিশ্চিত হলো সিনেমাটির চূড়ান্ত মুক্তির সময়।

পোস্ট প্রডাকশনের কাজ বাকি থাকায় অক্টোবরে ছবিটি মুক্তি পাচ্ছে না বলে যে গুঞ্জন ছিল, সেটিই সত্যি হয়েছে। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশিত এক ভিডিও বার্তায় নির্মাতা ও কলাকুশলীরা মুক্তির তারিখ নিয়ে আলোচনা করেন। সেখানে জানানো হয়, কোনো উৎসব বা ঈদ ছাড়াই আগামী বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আন্ধার’।

নির্মাতা রায়হান রাফী ভিডিও বার্তায় বলেন, চাইলে অক্টোবরে সিনেমা রিলিজ করতে পারবো, ১৬ অক্টোবরেই পারবো। সেক্ষেত্রে হয়তো ভিএফএক্স খারাপ হবে। কিন্তু আমি কোনোভাবেই ছাড় দিতে চাই না। তাই অক্টোবর কিংবা ডিসেম্বর নয়, আগামীতে ঈদ ছাড়াই ২৬ মার্চ আন্ধার রিলিজ করবো।

অন্যদিকে অভিনেতা চঞ্চল চৌধুরী ভিডিও বার্তায় বলেন, আপনার আমাদের সঙ্গে ছিলেন, এখনো আছেন, আর কিছু দিন সঙ্গে থাকেন।

২২১বি ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই ভৌতিক ধাঁচের সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, মোস্তফা মনোয়ার ও ফারুক রেহানসহ অনেকে। এছাড়া পোস্টারের ক্রেডিট অনুযায়ী সিনেমাটির গল্পের সঙ্গে শাকিব চৌধুরী, বসবাবা সুমন ও আদনান আদিব খানের নামও যুক্ত রয়েছে। সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে যে আগ্রহ তৈরি হয়েছে, মুক্তির পর তা কেমন সাড়া ফেলে এখন সেটাই দেখার বিষয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

‘আন্ধার’ মুক্তির তারিখ চূড়ান্ত

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর
‘আন্ধার’ মুক্তির তারিখ চূড়ান্ত
0:00 0:00
1.0x