ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
দৈনিক জনপদের খবর

ঢাকায় চীনা রাষ্ট্রদূতের কয়েক দিন, সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

২০২৩ সালের জানুয়ারি থেকে ঢাকায় চীনা রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা ইয়াও ওয়েন আগামী সপ্তাহে তার নিজ দেশে ফিরে যাবেন। বিদায়ের ‘মুডে’ থাকা এই চীনা কূটনীতিক ঢাকায় তার শেষ দিনগুলো কাটাচ্ছেন নানা ব্যস্ততায়। বিদায়ের আগে বাংলাদেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

সরকারের কর্মকর্তাদের দেওয়া তথ্য বলছে, আগামীকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আর রাষ্ট্রপতির সঙ্গে এখনো বিদায়ী সাক্ষাতের সময় চূড়ান্ত হয়নি। তবে আগামী বুধবার (৩০ সেপ্টেম্বর) অথবা সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ পেতে পারেন ওয়েন।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রচলিত রীতি অনুযায়ী চীনা দূতকে এরইমধ্যে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ পাওয়ার কথা ছিল রাষ্ট্রদূত ওয়েনের। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেজন্য সরকারপ্রধানের সঙ্গে চীনা দূতের সাক্ষাৎ একদিন পিছিয়ে সোমবার চূড়ান্ত করা হয়েছে।

সাবেক রাষ্ট্রদূত লি জিমিং-এর উত্তরসূরি হয়ে ২০২৩ সালের জানুয়ারিতে ঢাকায় পা রাখেন পেশাদার কূটনীতিক ইয়াও ওয়েন। এখানে তিন বছর নয় মাস সময় পার করেছেন তিনি। এই সময়ে তিনি ২০২৪ সালের বিতর্কিত দ্বাদশ জাতীয় নির্বাচন দেখেছেন, দেখেছেন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান; শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিসহ বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের নানা ঘটনা তিনি প্রত্যক্ষ করেছেন। বিশেষ করে-অন্তর্বর্তী সরকার হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের শাসনামল, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সরকার গঠন খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন।

শুধু তাই নয়, এই সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান- তিনজন সরকারপ্রধান বেইজিং সফর করেছেন।

আগামী ৩ অক্টোবর ঢাকা থেকে বিদায় নেওয়ার কথা রয়েছে রাষ্ট্রদূত ওয়েনের। ঢাকায় ওয়েনের উত্তরসূরি এরইমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। শিগগিরই নাম ঘোষণা করবে ঢাকাস্থ চীনা দূতাবাস।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় চীনা রাষ্ট্রদূতের কয়েক দিন, সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x