ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
দৈনিক জনপদের খবর

তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে এক সাংবাদিককে মারধর ও হেনস্তার ঘটনা এবং মেয়াদত্তীর্ণ হওয়ায় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। 

একইসঙ্গে শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেনকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই ওই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের সরকারি তিতুমীর কলেজ শাখার সাবেক আহ্বায়ক ইমাম হোসেনকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ফেস দ্য পিপলের ক্যাম্পাস প্রতিনিধি আব্দুর রহমান তালুকদার হামলার শিকার হন। এ সময় তার মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বনানী থানায় মামলার আবেদন করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x