ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
দৈনিক জনপদের খবর

ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ দিন আজ

ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা সোমবার (১৪ সেপ্টেম্বর) শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে পরবর্তীতে আর কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের জন্য ৮ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর কোনো অবস্থাতেই বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায়দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নিতে হবে।

এ ছাড়া অন্য শিক্ষা বোর্ড থেকে টিসির (ট্রান্সফার সার্টিফিকেট) মাধ্যমে এসে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও আজকের মধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

রেজিস্ট্রেশন কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করতে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয় : ঢাকা শিক্ষা বোর্ড

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ দিন আজ

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x