ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
দৈনিক জনপদের খবর

শেষের ৩ উইকেটে বাংলাদেশের স্বস্তি

শেষের ৩ উইকেটে বাংলাদেশের স্বস্তি

মিরপুর টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে এখনও ১৩৮ রানে এগিয়ে আছে বাংলাদেশ।

ক্যারিবিয়ানদের হাতে রয়েছে ৬ উইকেট। চা বিরতিটা আলোকস্বল্পতার কারণে কিছুটা আগেভাগেই নিয়ে নেন আম্পায়াররা। পরে বৃষ্টি এবং আলো কম থাকার কারণে খেলা কিছুক্ষণ বন্ধ ছিল। বিরতি থেকেই ফিরেই বাজিমাত করেছে বাংলাদেশ।

বিরতি শেষে মাঠে ফিরেই ফিফটি হাঁকানো ক্যাম্পবেলকে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। স্লিপে দারুণ এক ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। ৭৮ বলে ৫৪ রান করে বিদায় নেন ক্যাম্পবেল। ক্রিজে নেমেছেন কাভেম হজ। সেই হজও বেশিক্ষণ টেকেননি। চারে নামা কাভেম হজকে ফেরান তাইজুল ইসলাম। ২০ বলে ৭ রান করে বিদায় নেন হজ। দ্রুত সাজঘরে ফিরে যান আমির জাঙ্গুও। পাঁচে নেমে সুবিধা করতে পারেননি জাঙ্গু। ৩ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। তাকেও ফেরান তাইজুল। ৯৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।

টিকে থাকা ত্যাগনারায়ণ চন্দরপল এবং জাস্টিন গ্রিভস মিলে দিনের বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন। আর উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ক্যারিবিয়ানরা। ১৪৫ বলে ৪৩ রান করে অপরাজিত আছেন ত্যাগনারায়াণ। অন্যদিকে ২২ বলে ১৫ রান করে অপরাজিত আছেন জাস্টিন গ্রিভস।

বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন তাইজুল ইসলাম। ১টি করে উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ এবং মেহেদী হাসান মিরাজ।

বিষয় : মিরপুর টেস্ট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

শেষের ৩ উইকেটে বাংলাদেশের স্বস্তি

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর
শেষের ৩ উইকেটে বাংলাদেশের স্বস্তি
0:00 0:00
1.0x