ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
দৈনিক জনপদের খবর

১৩০ কোটি মিনিট ভিউ ১১ দিনে! ‘ক্রিস্টাল লেক’ নিয়ে বিশ্বজুড়ে তোলাপাড়

‘ক্রিস্টাল লেক’–এর দৃশ্য। আইএমডিবি

চলতি বছরকে হরর সিনেমা–সিরিজের বছর বললে কি খুব একটা ভুল বলা হয়? সম্ভবত না। প্রেক্ষাগৃহে ‘অবসেশন’, ‘ব্যাকরুমস’, ‘রেসিডেন্ট ইভিল’ সিনেমার দাপটের সঙ্গে ওটিটিতে সাফল্য দেখিয়েছে কয়েকটি সিনেমা ও সিরিজ। সেই ধারায় সর্বশেষ সংযোজন ওয়েব সিরিজ ‘ক্রিস্টাল লেক’। মুক্তির প্রথম ১১ দিনেই যুক্তরাষ্ট্রের স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিককে সিরিজটি দেখা হয়েছে ১৩০ কোটি মিনিট। ওটিটি প্ল্যাটফর্ম পিককের সর্বকালের সবচেয়ে বেশি দেখা মৌলিক চিত্রনাট্যনির্ভর সিরিজের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে এটি। জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘ফ্রাইডে দ্য থার্টিন্থ’-এর প্রেক্ষাপটে নির্মিত সিরিজটি নতুন করে আলোচনায় এনেছে ভয়ংকর এক মা ও তাঁর ছেলের গল্প।

পিককের সাফল্যের তালিকায় চতুর্থ ১৫ অক্টোবর ‘ক্রিস্টাল লেক’-এর একসঙ্গে আটটি পর্ব মুক্তি পায়। প্রথম ১১ দিনের দর্শনসময়ের হিসাবে এর চেয়ে এগিয়ে রয়েছে পিককের তিনটি মৌলিক সিরিজ—‘দ্য বেস্ট ম্যান: দ্য ফাইনাল চ্যাপ্টারস’, ‘অল হার ফল্ট’ এবং ‘দ্য ফাইভ স্টার উইকেন্ড’-এর প্রথম মৌসুম। অর্থাৎ নতুন সিরিজটি মুক্তির শুরুতেই প্ল্যাটফর্মটির সফলতম চিত্রনাট্যনির্ভর প্রযোজনাগুলোর পাশে জায়গা করে নিয়েছে।

শুধু মোট দেখার সময়েই নয়, সাপ্তাহিক তালিকাতেও ভালো অবস্থান তৈরি করেছে সিরিজটি। নিলসেনের হিসাবে, ১৯ অক্টোবরের সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্ট্রিমিং অরিজিনাল সিরিজের মধ্যে তৃতীয় স্থানে ছিল ‘ক্রিস্টাল লেক’। একই সময়ে নতুন মৌসুমের সিরিজগুলোর মধ্যেও ছিল তৃতীয় অবস্থানে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও সিরিজটি নিয়ে আগ্রহ দেখা গেছে। স্প্রাউট সোশ্যালের হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় এটি ১৮০ কোটি অর্জিত সামাজিক যোগাযোগমাধ্যম ইমপ্রেশন পেয়েছে। প্রথম ১১ দিনে সিরিজটির ভিডিও দেখা হয়েছে ৭৬ লাখের বেশিবার।

পুরোনো হরর ফ্র্যাঞ্চাইজির নতুন গল্প‘ক্রিস্টাল লেক’ বুঝতে হলে ফিরে তাকাতে হবে ‘ফ্রাইডে দ্য থার্টিন্থ’-এর দিকে। ১৯৮০ সালে মুক্তি পাওয়া এই হরর সিনেমা সিরিজের প্রথম ছবিতে ক্রিস্টাল লেকের গ্রীষ্মকালীন শিবিরে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা দেখানো হয়েছিল। এরপর বহু বছর ধরে জেসন ভুরহিস হয়ে ওঠে হরর সিনেমার অন্যতম পরিচিত চরিত্র। মুখে হকি মাস্ক, হাতে ধারালো অস্ত্র—এই অবয়বের সঙ্গে পরিচিত দর্শকের কাছে জেসন শুধু একটি চরিত্র নয়, হরর ঘরানার জনপ্রিয় প্রতীকও।

কিন্তু নতুন সিরিজটি জেসনের পরিচিত হত্যাকারীরূপ দিয়ে শুরু করছে না; বরং তার শৈশব, তার মা পামেলা ভুরহিস এবং সেই ট্র্যাজেডির দিকে ফিরে যাচ্ছে, যা পরবর্তী সময়ে ক্রিস্টাল লেককে আতঙ্কের জায়গায় পরিণত করে।

দর্শকেরা আগে থেকেই জানেন, এ জগতের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। ফলে নির্মাতাদের সামনে চ্যালেঞ্জ শুধু ভয় দেখানো নয়; পরিচিত কাহিনির পেছনের মানুষগুলোকে নতুনভাবে চেনানোও। জেসন কীভাবে এ পরিচিত হরর-চরিত্র হয়ে উঠল, আর তার মায়ের জীবন কীভাবে অন্ধকারের দিকে এগিয়ে গেল—সে প্রশ্নের উত্তর খোঁজে সিরিজটি।

পামেলা ভুরহিসের শোক, রহস্য ও অন্ধকারসিরিজের গল্প শুরু হয় জেসনের মৃত্যুকে ঘিরে। অসুস্থ ও দুর্বল শিশু জেসন ক্রিস্টাল লেকের পানিতে ডুবে মারা যাওয়ার প্রায় এক বছর পরও তার মা পামেলা সেই শোক কাটিয়ে উঠতে পারেননি। একক মা হিসেবে ছেলেকে হারানোর বেদনা তাঁকে অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। তিনি বিশ্বাস করতে চান না, জেসন সত্যিই আর ফিরবে না।

এমন সময় দুজন অপরিচিত মানুষ পামেলার অতীত নিয়ে খোঁজখবর করতে তাঁর কাছে আসে। তাদের আগমন থেকেই শুরু হয় একের পর এক অস্বস্তিকর ঘটনা। শহরের মানুষ ধীরে ধীরে পামেলাকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। তিনি আসলে কে? তাঁর অতীতের কোন ঘটনা এত দিন আড়ালে ছিল? আর ছেলেকে হারানোর শোক কি তাঁকে এমন কোনো পথে ঠেলে দিচ্ছে, যেখান থেকে ফেরার উপায় নেই?এই গল্পে ভয় তৈরি হয় শুধু হত্যাকাণ্ড বা রক্তপাত থেকে নয়; মানুষের শোক, নিঃসঙ্গতা, সন্দেহ ও প্রতিশোধের আকাঙ্ক্ষা থেকেও। পামেলা এখানে কেবল জেসনের মা নন, তিনি নিজেই গল্পের কেন্দ্রীয় চরিত্র। তাঁর দৃষ্টিকোণ থেকে পরিচিত হরর-জগৎকে দেখার সুযোগ তৈরি করেছে সিরিজটি।

লিন্ডা কার্ডেলিনির অভিনয়পামেলা ভুরহিস চরিত্রে অভিনয় করেছেন লিন্ডা কার্ডেলিনি। ‘ডেড টু মি’ ও ‘ফ্রিকস অ্যান্ড গিকস’-এর মতো কাজের মাধ্যমে পরিচিত এই অভিনেত্রীকে এবার দেখা যাচ্ছে অনেক বেশি অন্ধকার ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনের চরিত্রে। তাঁর অভিনীত পামেলা একদিকে সন্তানহারা মা, অন্যদিকে এমন এক রহস্যময় নারী, যাঁর অতীত ও বর্তমানের মধ্যে অস্বস্তিকর যোগসূত্র রয়েছে।

তরুণ জেসন ভুরহিসের চরিত্রে অভিনয় করেছেন ক্যালাম ভিনসন। এ ছাড়া রয়েছেন উইলিয়াম ক্যাটলেট, ডেভিন কেসলার, ক্যামেরন স্কগিনস, গোয়েনডোলিন সানডস্ট্রম, নিক কর্ডিলিওন, জয় সুপ্রানো, ড্যানিয়েল কচ ও ফিনিক্স পারনেভিক।

শহরের বাসিন্দা, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পামেলার অতীতের সঙ্গে যুক্ত মানুষদের উপস্থিতি গল্পকে একাধিক দিকে এগিয়ে নেয়। এতে ক্রিস্টাল লেক শুধু ভয়ংকর ঘটনার পটভূমি থাকে না, বরং এমন এক জনপদ হয়ে ওঠে, যেখানে প্রত্যেকের নিজস্ব গোপন কথা আছে এবং অতীতের ঘটনা বর্তমানকে প্রভাবিত করে।

নির্মাতাদের পরিকল্পনা: ভয় দেখানোর পাশাপাশি চরিত্রের গল্প‘ক্রিস্টাল লেক’ নির্মাণ করেছেন ব্র্যাড ক্যালেব কেইন। তিনি সিরিজটির স্রষ্টা, চিত্রনাট্যকার ও শোরানার। এর আগে ‘ইট: ওয়েলকাম টু ডেরি’, ‘টোকিও ভাইস’ ও ‘ওয়ারিয়র’-এর মতো কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সিরিজটি প্রযোজনা করেছে স্বাধীন চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনা প্রতিষ্ঠান এ২৪।

নির্মাতাদের লক্ষ্য পুরোনো ফ্র্যাঞ্চাইজির পরিচিত উপাদান ধরে রেখেও গল্পটিকে নতুনভাবে বলা। সিরিজটিতে স্ল্যাশার হররের সহিংসতা রয়েছে, তবে তার পাশাপাশি গুরুত্ব পেয়েছে চরিত্রের মনস্তত্ত্ব, শহরের পরিবেশ এবং অতীতের ঘটনা। পামেলা ও জেসনের সম্পর্ককে সামনে রেখে পরিচিত হত্যাকারী চরিত্রের পেছনে থাকা পারিবারিক ট্র্যাজেডির দিকটিও অনুসন্ধান করা হয়েছে।

পরিচালনার দায়িত্ব ভাগ করে নিয়েছেন মাইকেল লেনক্স, সেলিন হেল্ড, লোগান জর্জ ও কুয়েন ট্রান। আট পর্বের পুরো মৌসুম একসঙ্গে মুক্তি দেওয়ায় দর্শকেরা চাইলে ধারাবাহিকভাবে পুরো গল্প দেখতে পারছেন।

বিষয় : ওয়েব সিরিজ হরর সিনেমা ট্রেন্ডিং নাটক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

১৩০ কোটি মিনিট ভিউ ১১ দিনে! ‘ক্রিস্টাল লেক’ নিয়ে বিশ্বজুড়ে তোলাপাড়

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x