ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনপদের খবর

প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হামজা, একাদশে তিন পরিবর্তন

হামজা চৌধুরীরফেসবুক/হামজা চৌধুরী

লেস্টার সিটির হয়ে অধিনায়কের আর্মব্যান্ড পরেছেন। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলেও নেতৃত্ব দিয়েছেন। এবার বাংলাদেশের জার্সিতেও সেই দায়িত্ব নিতে যাচ্ছেন হামজা চৌধুরী। জাতীয় দলের হয়ে ১৩ ম্যাচ খেলার পর প্রথমবার অধিনায়ক হিসেবে মাঠে নামবেন এই মিডফিল্ডার।

শ্রীলঙ্কার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বাংলাদেশকে নেতৃত্ব দেবেন হামজা। রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দলীয় সূত্রে জানা গেছে, ম্যাচটির জন্য একাদশেও আসছে তিনটি পরিবর্তন।

ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি হামজা ও ফারহান আলী। দুজনই ফিরছেন শুরুর একাদশে। তাঁদের জায়গা করে দিতে একাদশের বাইরে থাকতে হচ্ছে জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদকে।

আক্রমণভাগেও একটি পরিবর্তন আসছে। ভুটানের বিপক্ষে বদলি হিসেবে নেমে বাংলাদেশের জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন মোহাম্মদ ইব্রাহিম। এবার তাঁকে শুরু থেকেই খেলানোর পরিকল্পনা রয়েছে। খেলবেন নম্বর নাইনে। ফলে একাদশে জায়গা হারাচ্ছেন বিশ্বনাথ ঘোষ। ভুটান ম্যাচের পরদিন অনুশীলনে চোট পেয়েছিলেন এই ডিফেন্ডার।

হামজার অধিনায়কত্ব পাওয়ার বিষয়টি অবশ্য আগের দিনও নিশ্চিত ছিল না। শ্রীলঙ্কা ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেছিলেন, অধিনায়কত্ব নিয়ে তাঁর কোনো তাড়াহুড়ো নেই। কোচ যে সিদ্ধান্ত নেবেন, সেটিই মেনে নেবেন। শেষ পর্যন্ত কোচের সিদ্ধান্তে নেতৃত্বের আর্মব্যান্ড উঠছে তাঁর হাতেই।

অধিনায়কত্ব অবশ্য হামজার জন্য নতুন কিছু নয়। ইংলিশ ক্লাব লেস্টার সিটির অনূর্ধ্ব-২৩ দলের নিয়মিত অধিনায়ক ছিলেন তিনি। ২০২৩-২৪ মৌসুমে লেস্টারের মূল দলের হয়েও কয়েকটি ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরেছেন। তবে বাংলাদেশের হয়ে ২৯ বছর বয়সী এই ফুটবলারের নেতৃত্বের অভিজ্ঞতা শুরু হচ্ছে আজই।

ম্যাচটি বাংলাদেশের জন্য গ্রুপসেরা হওয়ার লড়াইও। ভুটানকে ১-০ গোলে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকেরা। আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হবে। ড্র করলেও শীর্ষেই থাকবে বাংলাদেশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হামজা, একাদশে তিন পরিবর্তন

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x