ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনপদের খবর

‘ডাকাতিয়া বাঁশি’ নিয়ে ফিরছেন তাসনিয়া ফারিণ

‘ডাকাতিয়া বাঁশি’ সিরিজে তাসনিয়া ফারিণ

বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইমরাউল রাফাতের ‘ডাকাতিয়া বাঁশি’ সিরিজে দেখা যাবে তাঁকে। গতকাল এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা দেয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

ডাকাতিয়া বাঁশি সিরিজের একটি পোস্টারে দেখা গেল বিয়ের সাজে পিস্তল হাতে তাসনিয়া ফারিণ। অন্যটিতে ফারিণকে ঘিরে আছেন এরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল এবং পার্থ শেখ। তৃতীয় পোস্টারটিতে এই তিন জনের হাতেও বন্দুক! নতুন এই সিরিজ নিয়ে জানতে যোগাযোগ করলে আজকের পত্রিকাকে ফারিণ জানান, এখন ডাকাতিয়া বাঁশির শুটিং করছেন তিনি।

শুটিংয়ের ফাঁকে তাসনিয়া ফারিণ বলেন, ‘এটা একটি ডার্ক কমেডি সিরিজ। অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টরের জার্নির মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি। ওটিটিতে ডার্ক থ্রিলার গল্পের কাজ বেশি হয়, আর এটি যেহেতু কমেডি জনরার, তাই দর্শকদের রিফ্রেশিং একটা ভাইব দেবে। আমি নিজেও অনেক দিন ধরে একটু কমেডি বা রোমান্টিক ঘরানার কাজ করতে চাইছিলাম। চিত্রনাট্য পড়ার সময় অনেক মজা পাচ্ছিলাম। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।’

ফারিণ জানান, সিরিজটিতে তাঁর অভিনীত চরিত্রের নাম ক্যামেলিয়া। এই চরিত্রটিতে রয়েছে নানা কমেডি এলিমেন্ট। ওটিটিতে এবারই প্রথম কমেডি ঘরানার এমন চরিত্রে অভিনয় করছেন তিনি।

বধূ সাজে হাতে বন্দুকের রহস্য জানতে চাইলে, এখনই বিষয়টি খোলাসা করতে চাইলেন না ফারিণ। অভিনেত্রী বলেন, ‘আমার অভিনীত চরিত্র নিয়ে এখনই বেশি কিছু বলা যাবে না। তবে সিরিজের গল্পে বিয়ে বাড়ির অনেক ঘটনা আছে, সেই রকম কোনো এক ঘটনায় আমার হাতে বন্দুক দেখা গেছে। আসলে কী হয়েছে সেটা জানা যাবে সিরিজটি মুক্তির পর।’

গত রোজার ঈদে ‘প্রিন্স’ মুক্তির পর নতুন আর কোনো কাজের খবর পাওয়া যায়নি তাসনিয়া ফারিণের। কেন এই বিরতি জানতে চাইলে ফারিণ বলেন, ‘আমি একটু সময় নিয়ে কাজগুলো করছি। নিজেকে প্রস্তুত করার বিষয়ও আছে। এ কারণে মাঝে কিছু সময় আমার কাজ আসেনি। সামনে আমার অভিনীত অনেকগুলো কাজ দেখতে পারবে দর্শক। শিগগির একে একে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’

ওটিটিতে নির্মাতা ইমরাউল রাফাতের প্রথম কাজ ডাকাতিয়া বাঁশি। সিরিজটি নিয়ে ইমরাউল রাফাত বলেন, ‘সিরিজ তো অনেক রকম হয়। আমি প্রথম সিরিজে বেছে নিয়েছি ডার্ক কমেডি। এটা আমার জন্য পরিচিত জনরা।’

সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু, সাইদুর রহমান পাভেল প্রমুখ। চিত্রনাট্য রচনা করেছেন নাজিম উদ দৌলা। সিরিজটি শিগগিরই চরকিতে মুক্তি পাবে।

বিষয় : বিনোদন ছাপা সংস্করণ আজকের বিনোদন সিরিজ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

‘ডাকাতিয়া বাঁশি’ নিয়ে ফিরছেন তাসনিয়া ফারিণ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x