ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
দৈনিক জনপদের খবর

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে দেখা করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বঙ্গভবন

চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (২৫ অক্টোবর) রাষ্ট্রপতি সেখানে যান বলে বঙ্গভবন প্রেস উইং এক বার্তায় জানিয়েছে।

এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

এর আগে গত ২১ অক্টোবর সকালে রক্তশূন্যতা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সেখানে তাঁকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়।

পরদিন ২২ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতাল থেকে ঢাকায় আনা হয় ভূমিমন্ত্রীকে। এরপর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) তাঁর চিকিৎসা শুরু হয়।

এর আগে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছিলেন ভূমিমন্ত্রী।

বিষয় : হাসপাতাল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভূমিমন্ত্রী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (২৫ অক্টোবর) রাষ্ট্রপতি সেখানে যান বলে বঙ্গভবন প্রেস উইং এক বার্তায় জানিয়েছে।

এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

এর আগে গত ২১ অক্টোবর সকালে রক্তশূন্যতা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সেখানে তাঁকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়।

পরদিন ২২ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতাল থেকে ঢাকায় আনা হয় ভূমিমন্ত্রীকে। এরপর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) তাঁর চিকিৎসা শুরু হয়।

এর আগে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছিলেন ভূমিমন্ত্রী।

দৈনিক জনপদের খবর

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x