ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
দৈনিক জনপদের খবর

নারকেল কোরানোর ঝামেলা ছাড়াই তৈরি হবে লক্ষ্মীপূজার নাড়ু,

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারকেল কোরানোর ঝামেলা ছাড়াই তৈরি হবে লক্ষ্মীপূজার নাড়ু,
নারকেলের নাড়ু (ছবি: সংগৃহীত)

কোজাগরী লক্ষ্মীপূজার ভোগে নারকেলের নাড়ু না থাকলে যেন আয়োজনই অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু নাড়ু বানানোর আগে নারকেল কোরার কাজটাই অনেকের কাছে সবচেয়ে ঝামেলার। কুরুনি দিয়ে ঘণ্টার পর ঘণ্টা নারকেল কোরা, হাতে ব্যথা- এই ঝামেলা এড়াতে অনেকে আবার দোকান থেকেই নাড়ু কিনে আনেন। তবে কয়েকটি সহজ কৌশল জানা থাকলে বাড়িতেই কম সময়ে তৈরি করে নিতে পারবেন সুস্বাদু নারকেলের নাড়ু। তার জন্য প্রতিবার নারকেল কুরুনি দিয়ে কোরার প্রয়োজন নেই।

প্রথমে নারকেলটি দু’ভাগ করে নিন। এ বার গ্যাসের আঁচে নারকেলের শক্ত খোলার বাইরের দিকটি সাবধানে গরম করুন, যাতে খোলা কালচে হয়ে আসে। কাজটি করার সময় হাত ও মুখ আগুন থেকে নিরাপদ দূরত্বে রাখুন। তার পর নারকেলটি ঠান্ডা হতে দিন। প্রয়োজনে কিছুক্ষণ ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখুন। ঠান্ডা হলে ছুরি বা উপযুক্ত সরঞ্জামের সাহায্যে শাঁসটি খোলা থেকে আলাদা করে নিন। শাঁস ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে অল্প সময় ঘুরিয়ে নিলেই তৈরি হবে ঝুরঝুরে নারকেল। একবারে বেশিক্ষণ ব্লেন্ডার চালাবেন না, তা হলে নারকেল থেকে তেল বেরিয়ে মিশ্রণটি থকথকে হয়ে যেতে পারে।

বাজারে পাওয়া যায় ফ্রোজেন গ্রেটেড নারকেল। আগে থেকে কোরানো এই নারকেল ব্যবহার করলে সময় ও পরিশ্রম দু’টোই বাঁচবে। প্রথমে নারকেল গলিয়ে নিন। অতিরিক্ত পানি থাকলে তা ঝরিয়ে কড়াইতে নারকেল দিয়ে নাড়তে থাকুন। এর পর পছন্দমতো গুড় বা চিনি মিশিয়ে অল্প আঁচে রান্না করুন। মিশ্রণটি আঠালো হয়ে এলে এবং কড়াইয়ের গা ছাড়তে শুরু করলে চুলা বন্ধ করুন। সামান্য ঠান্ডা হলে হাতে ঘি মেখে গোল গোল নাড়ু তৈরি করে নিন।

বাড়িতে কাঁচা নারকেল না থাকলেও চিন্তার কিছু নেই। মিষ্টি তৈরির কাজে ব্যবহৃত শুকনো নারকেলগুঁড়ো দিয়েও তৈরি করা যায় নাড়ু। কড়াইতে সামান্য ঘি গরম করে নারকেলগুঁড়ো হালকা ভেজে নিন। তার পর দুধ, চিনি এবং অল্প গুঁড়ো দুধ মিশিয়ে কম আঁচে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে সামান্য ঠান্ডা করুন। হাতে ঘি মেখে গোল করে গড়ে নিলেই তৈরি হয়ে যাবে নারকেলের নাড়ু। দুধ ব্যবহার করলে নাড়ু দ্রুত নষ্ট হতে পারে, তাই তৈরি হওয়ার পর ফ্রিজে রেখে দিন।

লক্ষ্মীপুজোর প্রস্তুতিতে সময় বাঁচাতে এই তিনটি পদ্ধতির যে কোনও একটি বেছে নিতে পারেন। তবে নাড়ুর স্বাদ ও গন্ধ ভালো রাখতে নারকেল যেন তাজা থাকে, আর রান্নার সময় আঁচ যেন বেশি না হয়। তাহলেই ঘরে তৈরি নাড়ু দিয়ে সাজিয়ে নিতে পারবেন পূজার ভোগের থালা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

নারকেল কোরানোর ঝামেলা ছাড়াই তৈরি হবে লক্ষ্মীপূজার নাড়ু,

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x