ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
দৈনিক জনপদের খবর

মুসলিম হয়েও দেবীবরণ, সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী নুসরাত

টালিউড অভিনেত্রী নুসরাত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্ত। ইত্তেফাক কোলাজ

লাল পাড়ের সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর আর কপালে লাল টিপ। এ সাজে দুর্গাপ্রতিমা বরণ করতে দেখা গেছে টালিউড অভিনেত্রী নুসরাত জাহানকে। তার বরণ করার দৃশ্য ক্যামেরাবন্দী করেন অভিনেতা যশ দাশগুপ্ত। তবে সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েন নুসরাত। এবার এ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নুসরাত বলেন, উৎসব সবার। তিনি বরাবরই সব ধর্মের উৎসব পালন করে আসছেন। এ নিয়ে সমালোচনার জবাব দেওয়ার প্রয়োজন মনে করেন না তিনি।

নুসরাত বলেন, ‘উৎসব সকলের হয়। আর আমি চিরকাল সকল উৎসব পালন করে আসছি। অনেকেই বলে, তুমি তো জাহান। আমি কোনোদিন কাউকে জবাব দিইনি। আমার মনে হয়, অন্য ধর্মের হয়েও যারা বিশ্বাসের সঙ্গে মায়ের আরাধনা করছেন, সিঁদুর খেলায় মেতে উঠছেন, তাঁদেরও জবাব দেওয়ার প্রয়োজন নেই। কারণ এটা ব্যক্তিগত পছন্দ।’

সমালোচকদের উদ্দেশে অভিনেত্রী আরও বলেন, ‘আমার পোস্টের কমেন্টেও দেখছি অনেকে অনেক কিছু লিখছেন। যাদের মনে হয়, তারা নিজের ধর্মের ব্যাপারে সবকিছু জানেন। কিন্তু আমি তাদের থেকে একটু হলেও বেশি জানি। আপনার বিশ্বাস আপনার কাছে রাখুন। আপনিও ভালো থাকুন, আমিও নিজেকে ভালো রাখছি।’

দুর্গাপূজার পাশাপাশি জগন্নাথপূজা, দীপাবলি ও বড়দিনসহ বিভিন্ন উৎসব ঘটা করে পালন করেন নুসরাত। ধর্মীয় উৎসব উদ্‌যাপন নিয়ে এর আগেও একাধিকবার আলোচনায় এসেছেন তিনি।

একসময় তুরস্কে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে হিন্দু রীতি মেনে বিয়ে করেছিলেন নুসরাত। বিয়ের পর শাঁখা-পলা ও সিঁদুর পরে সাংসদ হিসেবে শপথ নিতে দিল্লিতে গিয়েছিলেন তিনি। পরে দুজনেই জানান, তাদের বিয়ে আইনগতভাবে বৈধ ছিল না, কারণ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়েটির নিবন্ধন হয়নি। অন্যদিকে যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের বিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।

২০১১ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘শত্রু’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নুসরাতের। এরপর ‘খোকা ৪২০’, ‘যোদ্ধা’, ‘জুলফিকার’, ‘ওয়ান’, ‘ডিকশনারি’ ও ‘সেন্টিমেন্টাল’সহ একাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও বিভিন্ন অভিযোগ নিয়েও নানা সময়ে আলোচনায় এসেছেন নুসরাত। তবে সমালোচনার মধ্যেও পরিবার, পরিজন ও বন্ধুদের নিয়ে নিজের মতো করে জীবন উপভোগ করার চেষ্টা করেন এই অভিনেত্রী।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

বিষয় : দুর্গাপূজা নুসরাত জাহান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মুসলিম হয়েও দেবীবরণ, সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী নুসরাত

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x