ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
দৈনিক জনপদের খবর

সাদুল্লাপুরে ব্রিজের নিচে মিলল অজ্ঞাত নারীর মরদেহ, এলাকায় চাঞ্চল্য

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় প্রায় ৪০ থেকে ৪৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের একটি ব্রিজের নিচে স্থানীয়রা ওই নারীর মরদেহ পানিতে ভাসতে দেখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের মধ্যে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তাঁরা দ্রুত বিষয়টি সাদুল্লাপুর থানা-পুলিশকে অবহিত করেন।

​খবর পেয়ে থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পানিতে ভাসমান অবস্থায় থাকা ওই নারীর মরদেহ উদ্ধার করে।

​এ বিষয়ে পুলিশ জানায়,শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত নারীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পাশাপাশি তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। মরদেহ উদ্ধারের আইনি প্রক্রিয়া চলছে এবং পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নারীর পরিচয় শনাক্তসহ মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সাদুল্লাপুরে ব্রিজের নিচে মিলল অজ্ঞাত নারীর মরদেহ, এলাকায় চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় প্রায় ৪০ থেকে ৪৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের একটি ব্রিজের নিচে স্থানীয়রা ওই নারীর মরদেহ পানিতে ভাসতে দেখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের মধ্যে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তাঁরা দ্রুত বিষয়টি সাদুল্লাপুর থানা-পুলিশকে অবহিত করেন।

​খবর পেয়ে থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পানিতে ভাসমান অবস্থায় থাকা ওই নারীর মরদেহ উদ্ধার করে।

​এ বিষয়ে পুলিশ জানায়,শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত নারীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পাশাপাশি তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। মরদেহ উদ্ধারের আইনি প্রক্রিয়া চলছে এবং পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নারীর পরিচয় শনাক্তসহ মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

দৈনিক জনপদের খবর

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x