ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
দৈনিক জনপদের খবর

ইরান হামলায় ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের ভাবনায় যুক্তরাষ্ট্র: সিএনএন

জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওএবি)। ফাইল ছবি: এপি

ইরানের জ্বালানি অবকাঠামো ও পরমাণু স্থাপনায় হামলার জন্য ‘মাদার অব অল বম্বস’ নামে পরিচিত বিশাল বোমা ব্যবহারের পরিকল্পনা করছে মার্কিন সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সামরিক অভিযান শুরুর নির্দেশ দিলে এই বোমা ব্যবহার করা হতে পারে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাতে সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অস্ত্রভান্ডারে থাকা সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওএবি) ব্যবহারের বিষয়টি হামলার পরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকতে পারে।

এই বোমা ব্যবহারের সম্ভাবনা সংঘাতকে উল্লেখযোগ্যভাবে আরও তীব্র করে তুলতে পারে। তবে সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, ওয়াশিংটনের কৌশলগত লক্ষ্য অর্জনে বোমাটি কতটা কার্যকর হবে, তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে।

এদিকে, রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে সিএনএনের এই প্রতিবেদনটি যাচাই করতে পারেনি।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

বিষয় : যুক্তরাষ্ট্র বিশ্ব সংবাদ ক্ষেপণাস্ত্র ইরান যুদ্ধ ইরানের খবর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ইরান হামলায় ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের ভাবনায় যুক্তরাষ্ট্র: সিএনএন

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

ইরানের জ্বালানি অবকাঠামো ও পরমাণু স্থাপনায় হামলার জন্য ‘মাদার অব অল বম্বস’ নামে পরিচিত বিশাল বোমা ব্যবহারের পরিকল্পনা করছে মার্কিন সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সামরিক অভিযান শুরুর নির্দেশ দিলে এই বোমা ব্যবহার করা হতে পারে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাতে সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অস্ত্রভান্ডারে থাকা সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওএবি) ব্যবহারের বিষয়টি হামলার পরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকতে পারে।

এই বোমা ব্যবহারের সম্ভাবনা সংঘাতকে উল্লেখযোগ্যভাবে আরও তীব্র করে তুলতে পারে। তবে সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, ওয়াশিংটনের কৌশলগত লক্ষ্য অর্জনে বোমাটি কতটা কার্যকর হবে, তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে।

এদিকে, রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে সিএনএনের এই প্রতিবেদনটি যাচাই করতে পারেনি।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

দৈনিক জনপদের খবর

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x