ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
দৈনিক জনপদের খবর

চোরাচালানের নতুন কৌশল, ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য আটক

চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকার পণ্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আল আমিন শেখ জানান, এসব অভিযানে আন্তর্জাতিক ফ্লাইটে ভায়াগ্রার মতো সংবেদনশীল ওষুধ আনা এবং বিমানবন্দর থেকে ডাক বাছাই কেন্দ্র হয়ে রেলপথে চট্টগ্রাম জিপিওতে পণ্য পাঠানোর নতুন চোরাচালান কৌশল উন্মোচিত হয়েছে।

তিনি বলেন, ১৩ ও ১৪ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং কমলাপুর রেলওয়ে ফরেন পোস্ট অফিসে এসব অভিযান পরিচালনা করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রী জাহাঙ্গীরের ব্যাগেজ তল্লাশি করে ভায়াগ্রা ও ইনসুলিনসহ প্রায় ৫৫ কেজি ওষুধ জব্দ করা হয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া ভায়াগ্রার অনিয়ন্ত্রিত ব্যবহার এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা ছাড়া ইনসুলিনের মতো সংবেদনশীল ওষুধ পরিবহন জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

এর আগে ১৩ অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে ৭ হাজার ৭৮৭ পিস আমদানি-নিষিদ্ধ ‘গৌরি ক্রিম’ এবং ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়। পণ্যগুলো আকাশপথে দেশে আসার পর বিমানবন্দরের ডাক বাছাই কেন্দ্র ও কমলাপুরের আরএমএস সেন্টার হয়ে রেলপথে চট্টগ্রাম জিপিওতে পাঠানোর পরিকল্পনা ছিল।

দুই দিনের অভিযানে মোট ৫৩১ কার্টন বিদেশি সিগারেট, ৭ হাজার ৭৮৭ পিস আমদানি-নিষিদ্ধ গৌরি ক্রিম, ৬৪.১৮ কেজি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, ৬৮ কেজি অন্যান্য প্রসাধনসামগ্রী, ৫৫.৮ কেজি ওষুধ, ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ৩২টি ল্যাপটপ, ৩টি মোবাইল ফোন ও ১৭ লিটার মদজাতীয় পানীয় জব্দ করা হয়।

এনবিআর জানায়, রাজস্ব সুরক্ষা, অবৈধ ওষুধের বাণিজ্য প্রতিরোধ এবং জনস্বাস্থ্য রক্ষায় বিমানবন্দর, ডাক বাছাই কেন্দ্র ও রেলপথে কাস্টমসের নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চোরাচালানের নতুন কৌশল, ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য আটক

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x