ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
দৈনিক জনপদের খবর

ধামইরহাটকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

নওগাঁর ধামইরহাট উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এ অঙ্গীকার ব্যক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা শারমিন।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ধামইরহাট এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং সভাপতিত্ব করেন ইউএনও কাজী তাহমিনা শারমিন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্কামাম মাহমুদা আলোচনা সভায় উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান। শপথে ধামইরহাটকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে শিশু ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়।

উপস্থিত বক্তারা বলেন, সমাজ থেকে বাল্যবিবাহ দূর ও শিশু সুরক্ষা নিশ্চিত করা কেবল সরকারের একার দায়িত্ব নয়। এর জন্য পরিবার, সমাজ ও বেসরকারি সংস্থার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আদর্শ উপজেলা হিসেবে ঘোষণার অঙ্গীকার একটি বড় মাইলফলক হলেও এর ধারাবাহিকতা ও সফলতা টিকিয়া রাখা সবার দায়িত্ব ও কর্তব্য।

ধামইরহাট শাখা ওয়ার্ল্ড ভিশন জানায়, ২০০৮ সাল থেকে স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ, শিক্ষাবিভাগ, যুব ও শিশু সংগঠন এবং কমিউনিটির সমন্বয়ে শিশুদের সুরক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করার কাজ করছে সংস্থাটি। দীর্ঘদিনের সুপরিকল্পিত কার্যক্রমের সুফল হিসেবে এ অর্জন সম্ভব হয়েছে বলে জানায় তারা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফ হাসান, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার এবং ওয়ার্ল্ড ভিশনের নর্দান বাংলাদেশ ক্লাস্টারের ফিল্ড অপারেশন ও উপপরিচালক রাজু উইলিয়াম রোজারিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান, উপজেলা জামায়াতের আমির হাফেজ মো. রেজুয়ান হোসেন, চকময়রাম সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক এবং ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম বদিউজ্জামান।

বিষয় : উপজেলা প্রশাসন নওগাঁ ধামইরহাট বাল্যবিবাহ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ধামইরহাটকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x