ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
দৈনিক জনপদের খবর

রোনালদোকে নিয়ে প্রতিপক্ষের কটাক্ষ, সামাজিক মাধ্যমে তোলপাড়

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রোনালদোকে নিয়ে প্রতিপক্ষের কটাক্ষ, সামাজিক মাধ্যমে তোলপাড়

এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের প্রথম রাউন্ডে আল নাসরকে ৪-০ গোলে হারিয়েছে আল আইন। বড় এই জয়ের পর ম্যাচের একটি ঘটনা নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে উদ্দেশ্য করে আল আইনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

ম্যাচের এক পর্যায়ে আক্রমণে উঠে আল আইনের পেনাল্টি বক্সে পড়ে যান রোনালদো। ওই মুহূর্তে আল আইনের কোনো খেলোয়াড়ের সঙ্গে তাঁর স্পর্শ হতে দেখা যায়নি। ঘটনার ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আল নাসরের সমর্থকেরা বিষয়টি নিয়ে আলোচনা শুরু করলে আল আইনের সমর্থকেরা সেটিকে রসিকতার বিষয় হিসেবে নেন।

ম্যাচ শেষ হওয়ার পর আল আইনের অফিসিয়াল অ্যাকাউন্ট রোনালদোকে পেনাল্টি বক্সে পড়ে থাকা অবস্থার একটি ছবি পোস্ট করে। সঙ্গে ক্যাপশনে লেখা হয়, ‘আল আইনের ঘাস যে এতটাই আকর্ষণীয়, মনে হচ্ছে।’

পোস্টটি প্রকাশের পর সমর্থকদের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে ম্যাচের একটি ঘটনা নিয়ে সাধারণ রসিকতা হিসেবে দেখেছেন। আবার কেউ মনে করেছেন, রোনালদোকে নির্দিষ্টভাবে তুলে ধরে এমন ক্যাপশন দেওয়ার মাধ্যমে আল আইন পর্তুগিজ তারকা এবং আল নাসরের সমর্থকদের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছে।

ম্যাচের ফলও আল নাসরের জন্য ছিল হতাশাজনক। পুরো ম্যাচে তাদের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে আল আইন। সেই জয়ের পর রোনালদোর পড়ে যাওয়ার মুহূর্তকে নিজেদের সামাজিক মাধ্যমের পোস্টে তুলে ধরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আমিরাতের ক্লাবটি।

বিষয় : খেলা ফুটবল ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

রোনালদোকে নিয়ে প্রতিপক্ষের কটাক্ষ, সামাজিক মাধ্যমে তোলপাড়

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের প্রথম রাউন্ডে আল নাসরকে ৪-০ গোলে হারিয়েছে আল আইন। বড় এই জয়ের পর ম্যাচের একটি ঘটনা নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে উদ্দেশ্য করে আল আইনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

ম্যাচের এক পর্যায়ে আক্রমণে উঠে আল আইনের পেনাল্টি বক্সে পড়ে যান রোনালদো। ওই মুহূর্তে আল আইনের কোনো খেলোয়াড়ের সঙ্গে তাঁর স্পর্শ হতে দেখা যায়নি। ঘটনার ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আল নাসরের সমর্থকেরা বিষয়টি নিয়ে আলোচনা শুরু করলে আল আইনের সমর্থকেরা সেটিকে রসিকতার বিষয় হিসেবে নেন।

ম্যাচ শেষ হওয়ার পর আল আইনের অফিসিয়াল অ্যাকাউন্ট রোনালদোকে পেনাল্টি বক্সে পড়ে থাকা অবস্থার একটি ছবি পোস্ট করে। সঙ্গে ক্যাপশনে লেখা হয়, ‘আল আইনের ঘাস যে এতটাই আকর্ষণীয়, মনে হচ্ছে।’

পোস্টটি প্রকাশের পর সমর্থকদের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে ম্যাচের একটি ঘটনা নিয়ে সাধারণ রসিকতা হিসেবে দেখেছেন। আবার কেউ মনে করেছেন, রোনালদোকে নির্দিষ্টভাবে তুলে ধরে এমন ক্যাপশন দেওয়ার মাধ্যমে আল আইন পর্তুগিজ তারকা এবং আল নাসরের সমর্থকদের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছে।

ম্যাচের ফলও আল নাসরের জন্য ছিল হতাশাজনক। পুরো ম্যাচে তাদের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে আল আইন। সেই জয়ের পর রোনালদোর পড়ে যাওয়ার মুহূর্তকে নিজেদের সামাজিক মাধ্যমের পোস্টে তুলে ধরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আমিরাতের ক্লাবটি।

দৈনিক জনপদের খবর

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x