ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
দৈনিক জনপদের খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১০০৯

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাতজন মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছর হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত ১ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং উপসর্গ নিয়ে ৯০৯ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ জন এবং সিলেট, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।

একইসময়ে ২৯ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছর মোট ১৯ হাজার ৯৩৩ জনের হাম শনাক্ত হলো।

আর গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬৫ জন। এ নিয়ে এ বছর ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনের হামের উপসর্গ দেখা গেছে। 

বিষয় : হাম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১০০৯

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাতজন মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছর হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত ১ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং উপসর্গ নিয়ে ৯০৯ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ জন এবং সিলেট, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।

একইসময়ে ২৯ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছর মোট ১৯ হাজার ৯৩৩ জনের হাম শনাক্ত হলো।

আর গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬৫ জন। এ নিয়ে এ বছর ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনের হামের উপসর্গ দেখা গেছে। 

দৈনিক জনপদের খবর

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x