ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
দৈনিক জনপদের খবর

পাঁচ তারকা হোটেল পাচ্ছে না ভারতীয় দল

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পাঁচ তারকা হোটেল পাচ্ছে না ভারতীয় দল
এশিয়ান গেমসের আগে ভারতীয় দলের আবাসন নিয়ে সব জটিলতা শেষ হয়েছে। ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের জন্য পাঁচ তারকা হোটেলের ব্যবস্থা করছে না আয়োজকেরা। তবে এ নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হয়েছে। আয়োজকদের নির্ধারিত হোটেলেই থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিকল্প কোনো হোটেলে ক্রিকেটারদের রাখার পরিকল্পনা থেকে সরে এসেছে বিসিসিআই। মঙ্গলবার এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া ভারতীয় দলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি জানান, নির্ধারিত হোটেল পাঁচ তারকা মানের না হলেও তা ভালো ও আরামদায়ক। তবে ক্রিকেটারদের জন্য আলাদা কক্ষের চেষ্টা করবে বিসিসিআই।

শুক্লা বলেন, ‘আয়োজকেরা যে ব্যবস্থা করেছে, আমরা সেখানেই থাকছি। আমাদের কাছে আবাসনের ছবি ও ভিডিও আছে। এটি পাঁচ তারকা হোটেল নয়, তবে ভালো এবং আরামদায়ক। বিকল্প হিসেবে তাদের ওসাকা কিংবা টোকিওতে রাখার কথা ভাবা হয়েছিল, কিন্তু সেখান থেকে যাতায়াত অনেক দূরের।’

এশিয়ান গেমসে ভারতের পুরুষ দলকে রাখা হবে তিন তারকা এপিএ হোটেল নাগোয়া একিমায়ে। নারী দলের আবাসন চার তারকা মেইতেতসু গ্র্যান্ড হোটেলে। বিদেশ সফরে ভারতীয় ক্রিকেটাররা সাধারণত পাঁচ তারকা হোটেলে থাকেন। তাই আয়োজকদের নির্ধারিত আবাসন নিয়ে শুরুতে বিসিসিআইয়ের আপত্তি ছিল। বিশেষ করে দুই ক্রিকেটারকে একই কক্ষে রাখার সম্ভাবনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।

তবে শেষ পর্যন্ত আবাসনের চেয়ে খেলার মাঠ, উইকেট ও ড্রেসিংরুমের সুযোগ-সুবিধাকেই বড় বিষয় হিসেবে দেখছে বিসিসিআই। শুক্লা বলেন, ‘বড় বিষয় ছিল মাঠ, উইকেট ও ড্রেসিংরুম। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি দল নাগোয়া পরিদর্শন করেছে এবং এখন তারা সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্ট।’

এর আগে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) জানিয়েছিল, ক্রিকেটারদের জন্য আলাদা কোনো আবাসনের ব্যবস্থা করা হবে না। শেষ পর্যন্ত সেই অবস্থানই বহাল থাকল। আইওএ সভাপতি পিটি ঊষা জানিয়েছেন, বিষয়টি এখন পুরোপুরি মিটে গেছে। তিনি বলেন, ‘কোনো সমস্যা নেই এবং সবকিছু মিটে গেছে।’

বিষয় : খেলা ক্রিকেট এশিয়ান গেমস ভারতীয় ক্রিকেট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ তারকা হোটেল পাচ্ছে না ভারতীয় দল

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর
পাঁচ তারকা হোটেল পাচ্ছে না ভারতীয় দল
0:00 0:00
1.0x