ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনিক জনপদের খবর

লংমার্চের গাড়ি কীসে চলে­­­­, পানিতে নাকি তেলে—প্রশ্ন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লংমার্চের গাড়ি কীসে চলে­­­­, পানিতে নাকি তেলে—প্রশ্ন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি

বিরোধী দলকে উদ্দেশ্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘একদিকে বলছেন তেল নাই, গ্যাস নাই। অন্যদিকে ২ থেকে ৩ হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছেন। গাড়িগুলো কি পানিতে চলে নাকি তেলে চলে? আপনারাও সরকারের অংশ সুতরাং সেই খরচের হিসাবটাও জনগণ জানতে চায়।’

আজ শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলকে সংসদে আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘আমরা যখন দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি তখন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিরোধী দল নাকি লংমার্চ করছে। আপনারা প্রতিনিয়ত সংসদে আসছেন, দাবি-দাওয়া সংসদে তুলে ধরেন। তখন তর্ক-বিতর্ক বা আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান ঐক্যবদ্ধভাবে করতে পারব। লংমার্চ করে তেল নষ্ট না করে সংসদে এসে কথা বলেন। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে হয় তাহলে বিএনপি সরকারের হাত ধরে বাস্তবায়ন হবে।’

ষড়যন্ত্র মোকাবিলা করতে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র ফেরত এসেছে কিন্তু ষড়যন্ত্র এখনো চলছে। বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। সারের সমস্যার কথা বলে কৃষকদের খ্যাপানোর চেষ্টা চলছে। অথচ স্যারের কোনো সমস্যা দেশে নেই।’

জ্বালানি খাতে বিগত সরকার ১৭ বছর সবচেয়ে বেশি দুর্নীতি করেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তারা বিদ্যুৎ স্থাপনা নির্মাণ করলেও উৎপাদনের ব্যবস্থা করেননি। আমাদের দেশের যে পরিমাণ গ্যাস মজুত আছে সেই গ্যাস উত্তোলনেরও চেষ্টা করেনি। বিগত দেড় বছরে ইউনূস সরকারও সেই খাতের উন্নতি করেনি। সুতরাং ১৭ বছরের আর্থিক খাতের অনিয়ম ৬ মাসে দূর করা যাবে না।’

বিষয় : জেলার খবর ঢাকা বিভাগ সরকার গ্যাস পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুর নগরকান্দা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

লংমার্চের গাড়ি কীসে চলে­­­­, পানিতে নাকি তেলে—প্রশ্ন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিরোধী দলকে উদ্দেশ্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘একদিকে বলছেন তেল নাই, গ্যাস নাই। অন্যদিকে ২ থেকে ৩ হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছেন। গাড়িগুলো কি পানিতে চলে নাকি তেলে চলে? আপনারাও সরকারের অংশ সুতরাং সেই খরচের হিসাবটাও জনগণ জানতে চায়।’

আজ শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলকে সংসদে আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘আমরা যখন দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি তখন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিরোধী দল নাকি লংমার্চ করছে। আপনারা প্রতিনিয়ত সংসদে আসছেন, দাবি-দাওয়া সংসদে তুলে ধরেন। তখন তর্ক-বিতর্ক বা আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান ঐক্যবদ্ধভাবে করতে পারব। লংমার্চ করে তেল নষ্ট না করে সংসদে এসে কথা বলেন। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে হয় তাহলে বিএনপি সরকারের হাত ধরে বাস্তবায়ন হবে।’

ষড়যন্ত্র মোকাবিলা করতে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র ফেরত এসেছে কিন্তু ষড়যন্ত্র এখনো চলছে। বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। সারের সমস্যার কথা বলে কৃষকদের খ্যাপানোর চেষ্টা চলছে। অথচ স্যারের কোনো সমস্যা দেশে নেই।’

জ্বালানি খাতে বিগত সরকার ১৭ বছর সবচেয়ে বেশি দুর্নীতি করেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তারা বিদ্যুৎ স্থাপনা নির্মাণ করলেও উৎপাদনের ব্যবস্থা করেননি। আমাদের দেশের যে পরিমাণ গ্যাস মজুত আছে সেই গ্যাস উত্তোলনেরও চেষ্টা করেনি। বিগত দেড় বছরে ইউনূস সরকারও সেই খাতের উন্নতি করেনি। সুতরাং ১৭ বছরের আর্থিক খাতের অনিয়ম ৬ মাসে দূর করা যাবে না।’

দৈনিক জনপদের খবর

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x