ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দৈনিক জনপদের খবর

পরিত্যক্ত ঘর

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পরিত্যক্ত ঘর
পরিত্যক্ত ঘর |নয়া দিগন্ত

মাদারীপুর সদরের একটি বাড়ির পরিত্যক্ত ঘরে হাত বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পেয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজ্জাক হাওলাদার নামে স্থানীয় এক ব্যক্তির বাড়ির পরিত্যক্ত একটি ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বাড়িটিতে কেউ থাকেন না বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, রাজ্জাক মোল্লার সাথে তার চাচাতো জাকির মোল্লার জমি-জমাসংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আগে দুই পক্ষের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছিল। এর জেরে রাজ্জাক মোল্লার পরিত্যক্ত ঘরের সামনে বোমা বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে। রাতের বেলা হঠাৎ বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফোনে কল দিয়ে জানতে চাইলে রাজ্জাক মোল্লা জানান, তাকে ফাঁসাতে জাকির মোল্লার লোকজন তার পরিত্যক্ত ঘরের সামনে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। জমি নিয়ে তাদের সাথে বিরোধ রয়েছে।

তিনি বলেন, ‘এই বিরোধের জেরে তারা এ ঘটনা ঘটিয়েছে বলে আমি মনে করি। প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও বিচার চাই।’

তবে অভিযোগ অস্বীকার করে জাকির মোল্লা বলেন, ‘রাতের বেলা কারা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, আমরা তা জানি না। আমাদের বিরুদ্ধে কেন অভিযোগ করা হচ্ছে, সেটাও বুঝতে পারছি না। আমাদের ফাঁসাতে এমন ঘটনা ঘটানো হতে পারে। আমরা ঘটনার সঠিক তদন্ত চাই।’

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিস্ফোরণের বিষয়টি তারা শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বিষয় : বোমা বিস্ফোরণ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

পরিত্যক্ত ঘর

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর
পরিত্যক্ত ঘর
0:00 0:00
1.0x